ধারণা করা হয় যে, তারকার চলার কক্ষ পথ, মিলন ও বিচ্ছেদ জানতে পারলে সেগুলো জানা সম্ভব। তারা আরো বলে যে, অমুক তারকা থাকা কালীন যারা বিয়ে করবে তাদের ভাগ্যে এমন এমন ঘটবে । যারা অমুক তারকায় সফর করবে তার কপালে এমন হবে । যারা অমুক তারকা থাকাকালীন সময়ে জন্ম গ্রহণ করবে তাদের ভাগ্যে এমন শুভ লক্ষণ অথবা দুর্দশা (সুখ-দুঃখ) আসতে পারে। বিভিন্ন বাজে পত্রিকাসমূহে রাশি চক্রের গণনার মাধ্যমে কিছু উট কথা লিখা হয়। কতেক অজ্ঞ এবং দুর্বল ঈমানের লোক এসকল গণকদের নিকটে গিয়ে করে। উভয়েই মুশরিক এবং কাফির । কারণ, তারা আল্লাহর বিশেষত্ব ও নির্দিষ্ট বিষয়ে তার অংশিদারের দাবি করে । তারকা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং তারই সৃষ্টি । কোনো বিষয়ে ভালোমন্দ করার ব্যাপারে তার কোনো হাত নেই। আর কোনো তারকা কাহারও দুর্ভাগ্য, সৌভাগ্য, মৃত্যু এবং বেঁচে থাকার প্রমাণ বহণ করে না। সমাজে এ ধরনের যা কিছু প্রচলিত রয়েছে তার সবই শয়তানদের কাজ । শয়তানেরা আসমান থেকে কিছু শ্রবণ করত তার সাথে হাজারো মিথ্যা মিশিয়ে জন সমাজে তা প্রকাশ ও প্রচার করে। দ্বিতীয় পরিচ্ছেদ: জাদু, ভাগ্য গণনা এবং ভবিষ্যদ্বাণী করা উল্লেখিত বিষয়সমূহ সবই শয়তানী ও হারাম কাজ যা সঠিক আকীদার পরিপন্থি ও তাতে ক্রটিকারী বিষয়। কারণ, শিরকী কর্ম কান্ড ছাড়া তা সম্পাদিত হয় না। ক। জাদুর সংজ্ঞা: জাদু এমন এক বিষয়ের নাম যার কারণ গোপন, সক্ষম ও উহ্য থাকে । জাদুকে আরবীতে সেহর বলে নাম করণের কারণ হলো তা এমন কিছু গোপন বিষয়াবলির মাধ্যমে করা হয় যা চোখে দেখা যায় না। এটা হলো কিছু মন্ত্র ও ঝাড় ফুঁক, কিছু কথা যা জাদুকর বলে, কিছু ওষধ ও ধোয়া। উল্লেখ্য জাদুর বাস্তবতা রয়েছে। কিছু জাদু হৃদয় ও শরীরে প্রভাব বিস্তার করে ফলে এ ব্যক্তি অসুস্থ্য হয়, কখনো মারা যায়। আবার কখনো জাদুর ৩৯
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।