রসুলকে (আলাইহিমুস্ সালাম) নিজ ইচ্ছামত কিছু গায়িবী বিষয়ে অবহিত করেন। আর এ রসূল ফেরেশতা বা মানুষ উভয়টি হতে পারেন। আল্লাহ ফেরেশতা বা রসূল ছাড়া অন্য কাউকে গায়িবী ইলমের কোনো কিছু সংবাদ দেন না। সুরা জ্বিনের উল্লেখিত আয়াতদ্বয়ে “হাসর” তথা সীমাবদ্ধকরণ পদ্ধতি তাই প্রমাণ করে । অতএব, আল্লাহ তার স্বীয় রসূলগণের (আলাইহিমুস্ সালাম) যাদেরকে ইলমে গায়িবের কিছু অংশ জানিয়েছেন তারা ব্যতীত অন্য কেউ যে কোনো উপায়ে ইলমে গায়িবের দাবি করলে সে মিথ্যাবাদী ও কাফির । চাই সে হাত বা পেয়ালা (চায়ের কাপ) পড়ে বা জ্যোতিষী বা জাদু বা তারকা গণনার মাধ্যমে অথবা অন্য যেকোন উপায়ে ইলমে গায়িবের দাবি করুক না কেন? ধুরন্দর এবং দাজ্জাল প্রকৃতির কিছু লোকদেরকে এমনটিই করতে দেখা যায়। ফলে তারা হারিয়ে যাওয়া বস্তুর স্থান, অনুপস্থিত দ্রব্যাদি এবং কিছু রোগের কারণ সম্পর্কে সংবাদ দেয় । তারা বলে: অমুক ব্যক্তি তোমার জন্য এমন কাজ করেছে ফলে তুমি অসুষ্ধ্য হয়েছো । মূলত এক্ষেত্রে তারা জিন এবং শয়তানদেরকে ব্যবহার করে থাকে। তারা মানুষের নিকটে এমনভাব দেখায় যে, আল্লাহর বিশেষ বান্দা হওয়ার দরুন তারা এসবের সংবাদ দিতে পারে। অথচ এক্ষেত্রে তারা মানুষদেরকে ধোকা দিয়ে এবং ধুশ্বজালে ফেলে জাদু, জ্যোতিষী এবং গণকের দ্বারাই কাজগুলো হাসিল করে থাকে । যা স্পষ্ট শিরক। ইমাম ইবনে তাইমিয়াহ €ঞ্ট) বলেন: জ্যোতিষীদের প্রত্যেকের একজন করে শয়তান বন্ধু রয়েছে । এ শয়তানেরা আসমান হতে চুরি করে যা শ্রবণ করে তার সাথে আরো অসংখ্য মিথ্যা মিলিয়ে এ সকল জ্যোতিষীদেরকে বিভিন্ন গায়িবী বিষয়ে সংবাদ দিয়ে থাকে । তিনি এও বলেছেন যে, এসকল জ্যোতিষী ও গণকদের অনেকের নিকটে শয়তানেরা বিভিন্ন প্রকার খাবার, ফল-মূল এবং হালুয়া ও অন্যান্য খাবার নিয়ে আসে যা এ স্থানে পাওয়া যায় না। আবার এদের অনেককে নিয়ে শয়তান জ্বিনেরা মক্কা বা বাইতুল মোকাদ্দাস অথবা অন্য কোনো স্থানে উড়ে বেড়ায় ।৩০ কখনও তারা তারকা গণনা করে এসকল সংবাদ দিয়ে থাকে । আর তা হলো জ্যোতির্বিদ্যার ওপর নির্ভর করে দুনিয়ায় ঘটমান বিষয়াদির ওপর প্রমাণ গ্রহণ করা। যেমন: দমকা হাওয়া বওয়া এবং বৃষ্টি বর্ধন, বিভিন্ন দ্রব্যাদির মূল্য পরিবর্তন হওয়া । এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে [৩০] মাজমুআতুত্তাওহীদ ৭৯৭, ৮০১। ৩৮
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।