কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

আইন বাদ দিয়ে মানব রচিত আইনকে বৈধ বিশ্বাস করে তা দিয়ে বিচার ফায়সালা করা। ৩ । আকীদা বা বিশ্বাসগত দিক থেকে মুরতাদ হওয়া: যেমন, আল্লাহর শরীক (অংশীদার) রয়েছে বলে বিশ্বাস করা। অথবা এ বিশ্বাস করা যে, যিনা (ব্যাভিচার), মদ, সুদ হালাল । অথবা এ বিশ্বাস করা যে, রুটি হারাম, বা সালাত ওয়াজিব নয়। অনুরূপ কুরআন-হাদীস এবং সকল আলিমগণের এঁকমত্যে হালাল বা হারাম অথবা ওয়াজিব বিষয়ের বিরুদ্ধাচারণ করা । আর এগুলো এমন বিষয় যা অজানা নয়। ৪। উপরোক্ত বিষয়াবলির কোনোটির প্রতি সন্দেহ পোষণের মাধ্যমে মুরতাদ হওয়া: যেমন: শিরক হারাম হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করা, ব্যভিচার ও মদ হারাম হওয়ার ক্ষেত্রে সন্দেহ করা । রুটি হালাল হওয়ার ব্যাপারে সন্দেহ করা। নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো নাবীর রিসালাত ও নবুয়ত বা তার সত্যবাদী হওয়ায় সন্দেহ পোষণ করা । ইসলাম ধর্ম অথবা বর্তমান যুগে তা উপযোগী হওয়ার ক্ষেত্রে সন্দেহ করা । এ সকল সন্দেহ মানুষকে মুরতাদ বানিয়ে দেয় । ৫। ত্যাগ (ছেড়ে) করার মাধ্যমে মুরতাদ হওয়া: যেমন- যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় সে মুরতাদ হয়ে যায়। কারণ, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ও 2১] 46 ১5 এড এ ১৫1 মুসলিম বান্দাহ এবং কুফরী ও শিরকের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা ॥২৭ এছাড়াও বিভিন্ন দলীল রয়েছে যা প্রমাণ করে সালাত পরিত্যাগকারী কাফির । মুরতাদ (ইসলাম ত্যাগকারী) ব্যক্তির বিধান ১। মুরতাদ ব্যক্তিকে তাওবা করতে বলতে হবে। যদি তাওবা করে তিন দিনেরা২৮ মধ্যে দীন ইসলামে ফিরে আসে তবে তার এ তাওবা গ্রহণ করত তাকে ছেড়ে দিতে হবে। [২৭] সহীহ মুসলিম হা/৮২, ইবনে মাজাহ হা/১০৭৮। [২৮] মুয়ান্তা মালিক (২/৭৩৭/১৬), বিচার সম্পর্কিত অধ্যায়: ইসলাম ত্যাগ করলে তার ফায়সালা পরিচ্ছেদ দেখুন। যঈফ , আল ইরওয়া হা/২৪৭৪। ৩৫

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।