(২) কোনো দেশ, শহর বা ব্যক্তি কেন্দ্রীক জাহিলিয়্যাত (অজ্ঞতা): এটা এখনও বিদ্যমান। এর মাধ্যমে যারা বর্তমান বা বিংশ শতাব্দির জাহিলিয়্যাতকে আম তথা ব্যাপকভাবে উল্লেখ করে তাদের কথা ভুল প্রমাণিত হয়েছে। সঠিক হলো এরূপ বলা যে, বর্তমান শতাব্দির কিছু লোকের বা অধিকাংশ লোকের জাহিলিয়্যাত বা অজ্ঞতা । কিন্তু বর্তমান যুগে জাহিলিয়্যাতকে ব্যাপকভাবে উল্লেখ করা সঠিক ও জায়িয নয়। কারণ, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুওয়াতের পর আম বা ব্যাপক জাহিলিয়্যাত বিদায় নিয়েছে। ২। আল্ ফিস্কু (--8।) বা ফাসিকী: ফি্ক শব্দের আভিধানিক অর্থ: বের হওয়া । ইসলামী শরীআতের পরিভাষায় ফিস্ক বা ফাসিকী হলো: আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাওয়া । আল্লাহর আনুগত্য থেকে সম্পূর্ণ অথবা আংশিক বের হওয়া উভয়কে ফিস্ক বা ফাসিকী বলা হয়। যেমন: পূর্ণ বের হয়ে যাওয়ার ক্ষেত্রে কাফিরকে ফাসিক বলা হয়। আর আল্লাহর আনুগত্য থেকে আংশিক বের হওয়ার ক্ষেত্রে কবীরা গুনাহকারী মুমিন ব্যক্তিকে ফাসিক বলা হয় । অতএব, বুঝা গেল ফাসিকী দু'প্রকার: ক) এমন ফাসিকী যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়: আর এটা হলো কুফরী । এক্ষেত্রে কাফিরকেও ফাসিক বলা হয়। ইবলিসের উল্লেখ করে আল্লাহ তা'আলা বলেন: £ » ০ $০4$ সে তার পালনকর্তার আদেশ অমান্য করল। সূরা আল্ কাহফ ১৮:৫০। আর শয়তানের এ ফাসিকী ছিল কুফরী। আল্লাহ তা'আলা বলেন: (9৫ 25755 9: $%১। এ?) পক্ষান্তরে যারা অবাধ্য হয়, তাদের ঠিকানা জাহান্নাম । সূরা আস সাজদা:২০। এ আয়াতের দ্বারা আল্লাহ কাফিরদেরকেই উদ্দেশ্য করেছেন । যার প্রমাণ বহন করে এ আয়াতেরই পরবর্তী অংশ, ৫ ওরা) 53519558559 ও 9৩5৬4 ৩0৮ ৩৯১১০ যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তথায় ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের যে আযাবকে মিথ্যা বলতে, তার স্বাদ আস্বাদন কর। সূরা আস্ সাজদা ৩২:২০। ৩১
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।