কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

আর জাহিলিয়্যাত যুগে এসকল জাহিলিয়্যাত বা অজ্ঞতাই ব্যাপক আকার ধারণ করে ছিল। অপর দিকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের পর কোনো কোনো এলাকায় জাহিলিয়্যাত ছিল। যেমন: কাফির রাষ্ট্রগুলোর অবস্থা । আবার কিছু ব্যক্তির মাঝেও অজ্ঞতা ছিল, যেমন এ ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে সে ইতিপূর্বে জাহিলিয়্যাতে ছিল, যদিও সে ইসলামী রাষ্ট্রে থাকুক না কেন। তবে যামানা বা সময়গত দিক দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের পর ব্যাপক জাহিলিয়াতের বিদায় ঘটেছে । কারণ, কিয়ামত পর্যন্ত তার উম্মাতের একটি দল সত্যের ওপর অবিচল থাকবে। স্বল্প পরিসরে কোনো মুসলিম এলাকায় এবং অনেক মুসলিম ব্যক্তির মাঝে মুর্খতা ও অজ্ঞতা পাওয়া যেতে পারে । যেমন: রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভ। ও 826 ৬ ও এ 6৫5 ২ প্র এ ৬ ও ও হা £4409 084 2০58 আমার উম্মাতের মাঝে জাহিলিয়াতের চারটি বিষয় রয়েছে যা তারা ত্যাগ করতে পারবে না। বংশ নিয়ে গর্ব করা, অন্যের বংশকে দোষারোপ করা, তারকার মাধ্যমে প্রার্থনা করা এবং মৃতের জন্য বিলাপ করা ।২২৷ আবু যার €-৯) কে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন: তোমার মাঝে জাহিলিয়্যাত রয়েছে ।২৩ অনুরূপ আরো অনেক হাদীস রয়েছে ॥২৪। উপরোক্ত আলোচনার সার কথা হলো: জাহল তথা অজ্ঞতা বা মূর্খতার দিকে সম্পৃক্ত করে জাহিলিয়্যাত বলা হয়। আর ইলম বা জ্ঞান শূন্যতাই হলো জাহিলিয়্যাত। জাহিলিয়্যাত দু'প্রকার: (১) আম/ব্যাপক জাহিলিয়্যাত: এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের পূর্বে ছিল, তার নবুয়ত লাভের পর এ জাহিলিয়্যাত বিদায় নিয়েছে। [২২] সহীহ মুসলিম হা/৯৩৪। [২৩] সহীহ বুখারী হা/৩০, সহীহ মুসলিম হা/১৬৬১, আবু দাউদ হা/৫১৫৭। [২৪] ইকতিযাউস্‌ সিরাতুল মুস্তাকীম ১/২২৫-২২৭। ৩০

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।