তারা কি লক্ষ্য করে না, প্রতি বছর তারা দু'একবার বিপর্যস্ত হচ্ছে। অথচ তারা এরপরও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না। সূরা আত তাওবা ৯:১২৬। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রহিমাহুল্লাহ বলেন: বাহ্যিকভাবে তাদের তাওবা গ্রহণের ক্ষেত্রে আলিমগণ মতভেদ করেছেন। কারণ সত্যিকার অর্থে মুনাফিক ব্যক্তি তাওবা করেছে কি-না তা জানা যায় না। কেননা মুনাফিক বাহ্যিকভাবে সব সময় ইসলাম প্রকাশ করে থাকে 1২০ পঞ্চম পরিচ্ছেদ প্রতিটি বিষয়ের বর্ণনা: জাহিলিয়াত-ফাসিকী-পথভ্রষ্টতা ও রিদ্দাহ: মুরতাদের প্রকারভেদ ও বিধিবিধান ১। জাহিলিয়্যাত (৮১৬): ইসলাম আগমনের পূর্বে আরববাসী যে পরিস্থিতিতে ছিল তাকে জাহিলিয়্যাত বলা হয়। যেমন: আল্লাহ ও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দীনের বিধিবিধান সম্পর্কে অজ্ঞ থাকা, বংশ নিয়ে দন্ত করা, অহংকার ও জবর দখল করা ইত্যাদি ।২১ এর সাথে ছিল অজ্ঞতা-মূর্খতা এবং ইলমের অনুসরণ না করা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রহিমাহুল্লাহ বলেন: যে ব্যক্তি সত্য জানে না সে সাধারণ জাহেল/অজ্ঞ। আর যে ব্যক্তি অজ্ঞতার সাথে ইলমের বিপরীত আকীদা পোষণ করে সে নিরেট মূর্খ। সত্য জেনে বা নাজেনে যে ব্যক্তি সত্যের বিপরীতে কথা বলে সেও অজ্ঞদের তালিকাভূক্ত। যখন জাহিলিয়্যাত বা অজ্ঞতার পরিচয় স্পষ্ট হয়ে গেল তখন জানা দরকার যে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে মানুষ মূর্খ ও অজ্ঞতার সাথে সম্পৃক্ত ছিল, যে সকল কথা ও কাজে তারা লিপ্ত ছিল তা কোনো অজ্ঞ ব্যক্তিরই আবিষ্কার ছিল এবং তাতে জাহিল (অজ্ঞ) ব্যক্তিরাই লিপ্ত থাকতো । রসূলগণের (আলাইহিমুস সালাতু অস্সালাম) আনীত বিধানাবলির বিরোধীতা করাও অজ্ঞতা । তা হতে পারে ইয়াহুদীবাদ বা খিষ্টীয় ধর্ম বা অন্য কিছু। [২০] মাজূ ফাতাওয়া (২৮/৪৩৪-৪৩৫)। [২১] আন্ নিহায়া লি-ইব্নিল আসীর (১/৩২৩)। ২৯
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।