কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

যখন অঙ্গিকার করে তা ভঙ্গ করে এবং ঝগড়ার সময় গালি-গালাজ করে ও খারাপ কথা বলে ।১। যে ব্যক্তির মাঝে এ চারটি গুণ রয়েছে তার মাঝে সকল খারাবি এবং মুনাফিকের সকল গুণাবলি একত্রিত হয়েছে। যার মাঝে এর একটি গুণ রয়েছে তার মাঝে মুনাফিকির একটি গুণ রয়েছে । কখনো বান্দার মাঝে ভালোমন্দ গুণের সংমিশ্রণ হতে পারে । আবার অনেকের মাঝে ঈমান ও কুফরী এবং মুনাফিকির গুণাবলি একত্রিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। যে ব্যক্তি যেমন সওয়াব ও পাপের কাজ করবে তদনুযায়ী সে নেকী বা শাস্তির হকদার হবে। এ প্রকার নিফাকির উদাহরণ হলো মসজিদে জামাআতের সাথে সালাত আদায়ে অলসতা করা । এটা মুনাফিকদের গুণাবলির একটি । মুনাফিকি অত্যন্ত ভয়ানক ও খারাপ জিনিস। সাহাবাগণ মুনাফিকিতে জড়িয়ে যাওয়াকে খুব ভয় করতেন । ইবনে আবী মুলাইকাহ রহিমাহুল্লাহ বলেন: আমি আল্লাহর রসুলের ত্রিশ জন সাহাবীর সাথে সাক্ষাত করেছি তাদের প্রত্যেকেই নিজের ব্যাপারে নিফাকির ভয়ে সদা শঙ্কিত থাকতেন। বড় এবং ছোট নিফাকির মাঝে পার্থক্যসমূহ ১। বড় বা নিফাকে ইতিকাদ মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। বিপরীতে ছোট নিফাকির দরুন কোনো ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে যায়না। ২। বড় নিফাকি হলো আকীদাগত বিষয়ে কোনো ব্যক্তির অভ্যন্তরীণ এবং বাহ্যিক অবস্থা দু'রকম হওয়া । ৩। মুমিন ব্যক্তির পক্ষ থেকে বড় নিফাকি সংঘটিত হয় না। অপর দিকে ছোট নিফাকী মুমিন ব্যক্তির পক্ষ থেকেও হয়ে যেতে পারে। ৪। বড় নিফাকিতে লিপ্ত ব্যক্তি সাধারণত তাওবা করে না। যদিও সে তাওবা করে তবে বিচারকের নিকটে তার তাওবা গ্রহণের ব্যাপারে দ্বিমত রয়েছে। বিপরীতে ছোট নিফাককারী ব্যক্তি কখনো তাওবা করতে পারে এবং আল্লাহও তার তাওবা গ্রহণ করবেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ সপ) বলেন: অনেক সময় মুমিন নিফাকির কোনো খারাবিতে জড়িয়ে যেতে পারেন। অতঃপর আল্লাহ তার [১৭] সহীহ বুখারী হা/৩৪, ২৪৫৯, ৩১৭৮, সহীহ মুসলিম হা/৫৮,৫৯ ২৭

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।