সম্পূর্ণ বের করে দেয়। এ মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন ও অতল গন্বরে অবস্থান করবে। এ প্রকার মুনাফিককে আল্লাহ তাআলা খারাপির যাবতীয় গুণে গুণান্বিত করেছেন। যেমন: কুফরী, বে-ঈমান, দীন ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা, ইসলামের প্রতি শত্রুতা প্রকাশে অংশ গ্রহণের জন্য ইসলামের শত্রদের সাথে সম্পূর্ণ একাত্বৃতা ঘোষণা করা ইত্যাদি। এ প্রকার মুনাফিক সর্বদা পাওয়া যায়। বিশেষত যখন ইসলাম শক্তিশালী থাকে এবং বাহ্যিকভাবে তারা এর প্রতিরোধ করতে পারে না। তখন এসকল মুনাফিকরা ইসলামে প্রবেশের ভান করে। যাতে গোপনে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতে এবং নিজেদের জান ও মালের নিরাপত্তা নিয়ে মুসলমানদের সাথে বসবাস করতে পারে। তাই তারা আল্লাহ, ফেরেশতাগণ, আসমানী কিতাবসমূহ, রসূলগণ এবং কিয়ামত দিবসের প্রতি বাহ্যত ঈমান প্রকাশ করে থাকে । কিন্তু অভ্যন্তরীণ ভাবে তারা ইসলাম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, বরং একে তারা মিথ্যা মনে করে। বাস্তবে তারা আল্লাহর প্রতি ঈমান রাখে না। তারা এও বিশ্বাস করে না যে, আল্লাহ স্বীয় বাণী একজন মানুষের উপরে নাযিল করে তাকে বিশ্ববাসীর জন্য রসূল হিসাবে প্রেরণ করেছেন। যাতে আল্লাহর ইচ্ছায় তিনি মানুষদেরকে হিদায়াত করেন এবং তার শাস্তি ও আযাব হতে তাদেরকে ভয় দেখান ও সতর্ক করেন। পবিত্র কুরআনে আল্লাহ এদের চেহারা ও গোপনীয়তা উম্মুক্ত করেছেন। তাদের সকল বিষয় আল্লাহ মুমিনদের নিকটে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যাতে তারা নিফাকী ও মুনাফিকদের থেকে সদা সজাগ ও সতর্ক থাকেন। সুরা বাকারার শুরুতে আল্লাহ তা'আলা তিন শ্রেণির লোকের কথা উল্লেখ করেছেন: মুমিন, কাফির, মুনাফিক ।১৬ এতে মুমিনদের ক্ষেত্রে চারটি এবং কাফিরদের ক্ষেত্রে দু'টি আয়াত নাযিল করা হলেও মুনাফিকদের ক্ষেত্রে তেরটি আয়াতে আলোচনা করা হয়েছে। কারণ, তাদের সংখ্যা অনেক, তাদের মাধ্যমে ইসলাম ও মুসলমানগণ চরম নির্যাতন, ফিতনা, ভোগান্তি ও কষ্টের শিকার হয়ে থাকেন। তাদের দ্বারা ইসলামের মারাত্মক ক্ষতি হয়। কেননা, তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। নিজেদেরকে ইসলামের ধারক বাহক ও সাহায্যকারী হিসাবে জাহির করে। কিন্তু বাস্তবে তারা এর শক্র। সুযোগ পেলেই তারা মুর্খদের [১৬] সূরা আল বাকারা ২:-২০। ২৫
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।