কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

বড় কুফরী ও ছোট কুফরীর মাঝে মূল পার্থক্য: ১। কুফরে আকবার দীন ইসলাম থেকে বের করে দেয় এবং সকল আমল নষ্ট করে। কুফরে আসগার ইসলাম থেকে বের করে না এবং সকল আমল নষ্টও করে না। তবে পাপ অনুযায়ী ইসলামের ঘাটতি হয় এবং এটা উক্ত পাপীকে শাস্তির মুখোমুখি করবে। ২। কুফরে আকবার এই কুফরকারীকে চিরস্থায়ী জাহান্নামে নিয়ে যাবে। কুফরে আসাগারকারী জাহান্নামে প্রবেশ করলেও তাতে চিরস্থায়ী হবে না। আবার কখনও আল্লাহ তার তাওবা কবুল করলে তাকে জাহান্নামেই প্রবেশ করাবেন না। ৩। কুফরে আকবার জান ও মাল হালাল করে দেয়। (অর্থাৎ কুফরে আকবারকারী কাফির তাই যুদ্ধের সময় তার জান মালে হস্তক্ষেপ করা মুসলমানদের জন্য জায়িষ)। কিন্তু কুফরে আসগারে জান-মাল হালাল হয় না। ৪। কুফরে আকবারকারী ব্যক্তির সাথে মুমিনদের শক্রতা পোষণ করা ওয়াজিব। নিকটাত্ীয় হলেও মুমিনদের জন্য তার সাথে ভালোবাসা, বন্ধুত্ব এবং চলাফেরা করা জায়িয নয়। অপরদিকে কুফরে আসগার ব্যাপকভাবে বন্ধুত্ব ও ভালোবাসাকে নিষেধ করে না। বরং কুফরে আসগারকারীকে তার ঈমান অনুযায়ী ভালোবাসতে এবং বন্ধুত্ব রাখতে হবে। তার গুনাহ অনুযায়ী তার সাথে বিদ্বেষ ও শত্রুতা পোষণ করতে হবে । চতুর্থ পরিচ্ছেদ: মুনাফিকির পরিচয় ও তার প্রকারভেদ ক) মুনাফিকির পরিচয়: নিফাক শব্দটি 396 শব্দের মাসদার বা মুল। বলা হয় 22955 $ ১5৫ 39৫ । নিফাক শব্দটি এ “না-ফিকা-উন' থেকে গ্রহণ করা হয়েছে। যার অর্থ হলো ইদুর জাতীয় প্রাণীর গর্ত হতে বাহির হওয়ার অনেকগুলো পথের একটি পথ। কারণ যখন তাকে এক বহির্গমন পথ দিয়ে খোজা হয় তখন সে অন্য পথ দিয়ে বেরিয়ে যায়। অনেকে বলেছেন: নিফাক শব্দটি আন্‌ নাফ্কু থেকে গ্রহণ করা হয়েছে । এটা এ গর্ত যেখানে সে লুকিয়ে থাকে |১৫ [১৫] আন্‌ নিহায়া লি-ইবনিল আসীর ৫/৯৮। ২৩

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।