তৃতীয় পরিচ্ছেদ: কুফরীর পরিচয় ও প্রকারভেদ ক। কুফরীর পরিচয়: কুফরীর শাব্দিক অর্থ: ঢাকা বা গোপন করা। শরীআতের পরিভাষায় কুফরী হলো: ঈমানের বিপরীত বিষয় । কারণ, কুফরী হলো: আল্লাহ তা'আলা ও রসূলের প্রতি ঈমান না রাখা । এর সাথে তাদের প্রতি মিথ্যারোপ থাকুক বা না থাকুক তা দেখার বিষয় নয়। বরং আল্লাহ ও রসুলের ক্ষেত্রে সামান্য সন্দেহ, সংশয় বা বিমুখতা বা তাদের প্রতি সামান্য বিদ্বেষ বা অহংকার অথবা এমন প্রবৃত্তির অনুসরণ করা যা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতে বাধা দেয় তাই কুফরী । তবে হ্যা, আল্লাহ ও রসূলের প্রতি মিথ্যারোপ করা উপরে উল্লেখিত বিষয়াবলির মাধ্যমে কুফরী করার চেয়েও মারাত্মক ও বড় কুফরী। অনুরূপভাবে কেউ যদি রসূলগণের (আলাইহিমুস্ সালাতু অস্সালাম) সত্যতা জানা সর্তেও হিংসা ও বিদ্বেষবশত তাদেরকে অস্বীকার এবং মিথ্যারোপ করে তবে সেও বড় কুফরীতে লিপ্ত হলো ।১ খ। কুফরীর প্রকারসমূহ: কুফরী দু'প্রকার: ১। প্রথম প্রকার: কুফরে আকবার (বেড় কুফরী) যা মানুষকে দীন (ইসলাম) থেকে বের করে দেয়। বড় কুফরী পাচ প্রকার: (১) আল্লাহ ও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআন হাদীসকে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কুফরী করা। এর দলীল হলো আল্লাহ তাআলার বাণী, ও এসি এ 96৩৫ ঢা ৫ এ ৬0১2 পে € ৩১০৪৩৩৩ এ০১ যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে, তার কি স্মরণ রাখা উচিত নয় যে, জাহান্নামই সেসব কাফিরের আশ্রয় স্থল হবে? সুরা আল আনকাবৃত ২৯: ৬৮ ॥ (২) সত্য জানা সত্তেও অহংকার ও অস্বীকার করার মাধ্যমে কুফরী করা । এর প্রমাণ আল্লাহ তা'আলা বলেন, [১১] মাজমু ফতোওয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ (শস্প) ১২/৩৩৫ | ১৯
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।