কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

আল্লামা ইবনুল কাইয়্যিম রহিমাহুল্নাহ বলেন: ইচ্ছা ও নিয়্যাতের ক্ষেত্রের শিরক এমন এক মহাসাগর যার কোনো কুল কিনারা নেই। খুব কম সংখ্যক লোকই এ থেকে বাচতে পারে । অতএব, যে ব্যক্তি স্বীয় আমলের মাধ্যমে আল্লাহ ব্যতীত অন্যের সন্তুষ্টি চায় এবং আল্লাহর নৈকট্য লাভ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য করত তার নিকটে প্রতিদান চাই সে ব্যক্তি নিয়্যাত ও ইচ্ছায় শিরক করে। ইখলাস হলো: যাবতীয় কথা, কাজ, ইচ্ছা ও নিয়্যাত কেবল মাত্র আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ করা । এটিই হলো ইবরাহীম আলাইহিস সালাম এর একনিষ্ঠ দীন যার আদেশ আল্লাহ তা'আলা তার সকল বান্দাকে দিয়েছেন। এ ছাড়া অন্য কোনো দীন আল্লাহ তা'আলা তাদের থেকে গ্রহণ করবেন না। এটাই ইসলামের আসল রূপ । আল্লাহ তা'আলা বলেন, ৩২/৬০া 05 ৮৯ ও 96 25 ৫5 ৩৩ ৩৪১ টা 25 ৬3 ৩০৯ যারা ইসলাম ছাড়া অন্য দীন অনুসন্ধান করবে তা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না। আর সে ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান ৩:৮৫ | এটাই হল ইবরাহীম আলাইহিস সালাম এর দীন। যে ব্যক্তি তা থেকে বিমুখ হবে সে নিরেট বোকা ও নির্বোধ ।১০. বড় ও ছোট শিরকের মাঝে পার্থক্যসমূহ ১। বড় শিরক দীন ইসলাম থেকে বের করে দেয়। অপর দিকে শিরকে আসগার দীন থেকে বের করে দেয় না। তবে তাওহীদের কমতি ও ত্রুটি করে। ২। শিরকে আকবারকারী চিরস্থায়ী জাহান্নামী। শিরকে আসগারকারী জাহান্নামে প্রবেশ করলেও সেখানে চিরহ্থায়ী হবে না। ৩। শিরকে আকবার যাবতীয় আমল বাতিল করে দেয়। শিরকে আসগার সকল আমল নষ্ট করে না। তবে রিয়া ও দুনিয়ার উদ্দেশ্যে যে কাজ করা হয় শিরকে আসগার কেবল এ আমলকেই নষ্ট করে। ৪। শিরকে আকবার জান মাল হালাল করে দেয়। অপর দিকে শিরকে আসগার জান মাল হালাল করে না। [১০] আল্‌ জাওয়াবুল কাফী ১১৫ পৃষ্ঠা । ১৮

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।