কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

যায়। কবরের মাধ্যমে বরকত অর্জন, কবরস্থ মৃত ব্যক্তির মাধ্যমে দুআ করা এবং অনুরূপ অন্যান্য শিরকি উদ্দেশ্যে কবরস্থানে বা কোন পীর-ওলী আওলিয়ার মাজারে যাওয়া । ১০। মহিলাদের কবর যিয়ারত করা: কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতকারী নারীদের, কবরের ওপর মসজিদ নিমণিকারী এবং কবরে বাতিদানকারী লোকদেরকে অভিশাপ দিয়েছেন। উপরোক্ত সব কিছুই বিদআতের অন্তর্ভূক্ত, অনেক সময় তা শিরক পর্যন্ত গিয়ে পৌছায় । বিদআতের ভয়াবহতা ও ক্ষতিকারক দিক পরিশেষে আমরা বলতে চাই, বিদআত হলো কুফরীর মাধ্যম ও পাতানো ফাদ । বিদআত হলো দীনের মাঝে অতিরিক্ত কিছু প্রবেশ করানো যা আল্লাহ তা'আলা ও তদীয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীআত সম্মত করেননি । বিদআত কাবীরাহ (বড়) গুনাহ থেকেও মারাত্বক ও ভয়াবহ। কেননা, অবাধ্য বা পাপী ব্যক্তি পাপ করে এবং সে জানে যে, এটা পাপের বা গুনাহের কাজ ফলে সে তা হতে তাওবা করে ফিরে আসে । অপরদিকে বিদআতী ব্যক্তি যখন বিদআত করে তখন তার এ বিশ্বাসই থাকে যে, উক্ত কাজটি দীনের অংশ এবং ইবাদত যার মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভ করছে । অতএব সে এ বিদআত থেকে তাওবা করে না। বিদআত সুন্নাতের অপমৃত্য ঘটায় এবং বিদআতীর নিকটে সুন্নাতী কর্মকাণ্ড ও আহলুস সুন্নাহকে অপছন্দনীয় ও ঘৃণার পাত্রে পরিণত করে। বিদআত মানুষকে আল্লাহ তা'আলা হতে দুরে সরিয়ে দেয়। আল্লাহর ক্রোধ ও শাস্তি আবশ্যক করে এবং অন্তরের বক্রতা ও ফাসাদ বা অনিষ্টের কারণ হয়ে দাড়ায় । আল্লাহ তা'আলা বলেন, €৫০ঞা টি এও ২807 8%$ কা 65955 এ অতঃপর তারা যখন বক্রপথ অবলম্বন করল তখন আল্লাহও তাদের অন্তরকে বক্র করে দিলেন। আল্লাহ ফাসিক (পাপাচারী) সম্প্রদায় কে পথ প্রদর্শন করেন না। সূরা আস্-সফ্ফ ৬১: ৫। বিদআতীরা উু ও সালাত আদায় করা সত্তেও হাওযে কাওছারের পানি পান করা হতে বঞ্চিত হবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাওযে কাওছারের নিকট থেকে তাড়িয়ে দিবেন । হাদীসে এসেছে: ১৫২

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।