কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়্যাতের স্থান অন্তর বা হদয়। অতএব তা অন্তরের ইবাদত বা কাজ, জিহবা বা মুখে পড়ার বিষয় নয়। ২। সালাতের পর সম্মিলিত যিকির ও সবাই এক সাথে হাত তুলে দুয়া করা: ব্যক্তি একাকী পড়বেন। ৩। বিভিন্ন অনুষ্ঠানে, দুআর পরে এবং মৃত ব্যক্তিদের জন্য সুরাহ ফাতিহা পাঠ করতে বলা । ৪। মৃত ব্যক্তিদের উপলক্ষ্যে শোক অনুষ্ঠান বা শোক সভা করা, খাবার তৈরী করা, পয়সার বিনিময়ে কুরআন তিলাওয়াত ও তা খতম করা: তাদের ধারণা এটা সমবেদনা জানানোর অন্তর্ভুক্ত। অথবা এটা মৃত ব্যক্তির উপকারে আসবে! আর উল্লেখিত সব ক'টি কাজই বিদআত । সওয়াবের জন্য নয়, বরং গুনাহের কাজ এবং নিজের ওপর এমন বোঝা চাপিয়ে নেয়া শরীআতে যার কোন ভিত্তি নেই। আর আল্লাহ তা'আলাও সে ব্যাপারে কোন দলীল অবতীর্ণ করেননি । ৫। দীনি বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে মিলাদ অনুষ্ঠান করা: যেমন, ইসরা ও মিরাজ রজনী পালন করা, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত দিবস উপলক্ষ্যে মীলাদ মাহফিল করা । এ দিবস পালন এবং সে দিন মীলাদ মাহফিল করার কোন মূল ভিত্তি শরীআতে নেই। ৬। রজব মাসের আমল: এমনিভাবে নির্দিষ্ট করে যা কিছু করা হয় তা বিদআত । যেমন, রজব মাসে বেশি বেশি নফল সালাত ও সিয়াম আদায় করা। কেননা, অন্য মাস অপেক্ষা রজব মাসের কোন অতিরিক্ত বিশেষত্ব নেই। রজব মাসে সালাত আদায়, সিয়াম পালন এবং আল্লাহর রাস্তায় কোন জন্ত যবেহ্‌ করা সহ ইত্যাদি কাজে বেশি সওয়াব পাওয়া যায় না। ৭। সুফীদের বিভিন্ন প্রকার যিকির আযকারসমূহ সবই বিদআত ও নবাবিষ্কৃত: কেননা, তাদের মনগড়া যিকিরের শব্দ চয়ন, পঠন-গঠন পদ্ধতি এবং এটার ৮। বিশেষ করে শাবান মাসের ১৫ তারিখের রাত্রে জাগা ও কিয়াম করা: সালাত আদায় করা এবং শাবানের ১৫ তারিখে দিনের বেলা সিয়াম পালন করা বিদআত । কেননা, শাবানের পনের তারিখ রাত বা দিনের বিশেষ কোন ফযীলত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সাব্যস্ত নেই। ৯। কবরের ওপর কোন কিছু নির্মাণ করা, কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করা: অর্থাৎ কবরস্থানে সালাত আদায় করা, যেমনটি অনেক মাজারে দেখা ১৫১

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।