ঘাম দিয়ে বিশেষভাবে যে বরকত অর্জন করতেন তা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথেই নির্দিষ্ট । সাহাবাগণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের বা তার মৃত্যুর পর তার কবরের মাধ্যমে বরকত অর্জন করেননি এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল স্থানে সালাত আদায় করেছেন বা বসেছেন সাহাবাগণ বরকত অর্জনের উদ্দেশ্যে সে সকল স্থানে যাননি । এমনিভাবে কোন ওলী- আওলিয়াগণ যে সকল স্থানে সালাত আদায় করেছেন বা বসেছেন অথবা তাদের বা তাদের কবরের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতেই বরকত অর্জন করা যাবে না। কেননা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এসব জিনিসের মাধ্যমে বরকত অর্জন করা হয়নি, তবে তার যাত বা সত্ত্বার মাধ্যমে বরকত অর্জন করা তার সাথেই নির্দিষ্ট । কারণ, তিনি হলেন সাইয়িদুল মুরসালীন, এ ক্ষেত্রে তার সাথে অন্য কোন মানুষের তুলনা চলে না। সাহাবা বা তাবিঈগণ কোন সৎ ব্যক্তির জীবদ্দশায় বা মৃত্যুর পর তার মাধ্যমে বরকত অর্জন করেননি । যেমন, আবু বকর, উমার এবং অন্যান্য সম্মানিত সাহাবাগণ €.)। তারা হেরা গুহাতে সালাত আদায় বা সেখানে দুআ করার জন্য যাননি। এমনিভাবে যে তুর পাহাড়ে আল্লাহ তা'আলা মুসা শো) এর সাথে কথা বলেছিলেন অথবা অন্য কোন পাহাড় যার ব্যাপারে বলা হয় তাতে কোন নাবী বা অন্য কেউ অবস্থান করেছিলেন এবং যেখানে কোন নাবীর স্মৃতিকে কেন্দ্র করে কোন স্মৃতি ভন্ত নিমণি করা হয়েছে সাহাবাগণ সে সকল স্থানে যাননি । অপরদিকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় যে দানে সব সময় সালাত আদায় করতেন সালাফগণের (সাহাবা ও তাবিঈগণের) কেউ সে স্থানটি স্পর্শ করতেন না এবং তাতে চুমুও খেতেন না। এমনি মক্কাতে যেখানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন সেখানেও কেউ চুমু খাননি বা তাম্পর্শ করেননি । যে সকল স্থানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত দুই পা দিয়ে চলাফেরা করেছেন, যেখানে সালাত আদায় করেছেন তা স্পর্শ করা ও তাতে চুমু খাওয়া যদি তার উম্মাতের জন্য শরীআত সম্মত করা না হয় তবে তিনি ব্যতীত অন্যের সালাত আদায়ের ও ঘুমার স্থান চুমু খাওয়া বা স্পর্শ করা কি করে জায়িয হতে পারে !! অতএব, ইসলামের আলিমগণ স্পষ্টভাবেই জানেন যে, এরূপ কোন জিনিসকে চুমু খাওয়া এবং স্পর্শ বা মাসাহ করা রসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীআতের কোন অংশই না ।১২৪ ১২৪] ইকতিযা উসসিরাতিল মুস্তাকীম ২/৭৯৫-৮০২, তাহকীক ড. নাসির আল-আকল। ১৪৯
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।