সুতরাং শির্ক হলো সবচেয়ে বড় যুলুম। তাওহীদ হলো সবচেয়ে বড় আদৃল বা ইনসাফ । অতএব, যা কিছু এটার বিরোধী হবে তা সবচেয়ে বড় কবীরা গুনাহ হওয়াই যুক্তিযুক্ত । এমনকি আল্লামা ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেন: শিরক যখন তার মূলেই দুনিয়া সৃষ্টির মহৎ উদ্দেশ্যের বিরোধী তখন স্বভাবতই তা সাধারণভাবে সবচেয়ে বড় কবীরা গ্নাহ। প্রত্যেক মুশরিকের জন্য আল্লাহ তা'আলা জান্নাত হারাম করে দিয়েছেন । তাওহীদপন্থিদের জন্য তার জান ও মাল হালাল করেছেন। যখন মুশরিকরা আল্লাহর দাসত্ববকে অস্বীকার করেছে হয়েছে। মুশরিকের কোনো আমল আল্লাহ তা'আলা গ্রহণ করবেন না। তার ব্যাপারে কোনো শাফাআত গ্রহণ করা হবে না। পরকালে তার কোনো আহ্বানে সাড়া দেয়া হবে না। কিয়ামতের দিন আল্লাহ তার কোনো আশা কবুল করবেন না। কারণ, মুশরিক আল্লাহ সম্পর্কে সর্বাধিক জাহিল বা অজ্ঞ। ফলে সে আল্লাহর সৃষ্টির মধ্য থেকেই তার শরীক স্থাপন করেছে । আর এটা তার সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ের অজ্ঞতা । আর মুশরিকের পক্ষ থেকে সর্বোচ্চ যুলুম বা অত্যাচার । তবে প্রকৃত পক্ষে মুশরিক আল্লাহর উপরে নয় বরং নিজেই নিজের ওপর যুলুম করে ॥৫ ৭। শিরক হলো অপূর্ণ ও ত্রুটিযুক্ত বিষয়: আর আল্লাহ তা'আলা এ দুটি থেকেই নিজেকে মুক্ত বলে ঘোষণা করেছেন। অতএব, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে সে আল্লাহর জন্যই তাই সাব্যস্ত করলো যা থেকে আল্লাহ তা'আলা নিজেকে পবিত্র বলে ঘোষণা করেছেন। আর এটা আল্লাহর সাথে চরম বিরোধীতা, শক্রতা এবং অবাধ্যতা । খ। শিরকের প্রকারভেদ: শিরক দু'প্রকার। প্রথম প্রকার: শিরকে আকবার বা বড় শিরক- যা মানুষকে দীন ইসলাম থেকে বের করে তাকে চিরস্থায়ী জাহান্নামী করে দেয়, যদি সে তাওবা না করে শিরকের ওপর মারা যায়। আর শিরকে আকবার হলো- ইবাদতের কোনো অংশকে আল্লাহ ছাড়া অন্যের জন্য করা । যেমন: আল্লাহ ব্যতীত অন্যের নিকটে প্রার্থনা করা, পশু জবাই এবং নযর-মানতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির বদলে কবর, জিন এবং শয়তানের নৈকট্য অর্জন করা । মৃত ব্যক্তি বা জিন-শয়তানের ক্ষেত্রে এ ভয় করা যে তারা ক্ষতি করতে বা অসুখে পতিত করতে পারে । আল্লাহকে বাদ [৫] আল্ জাওয়াবুল কাফী ১০৯ পৃষ্ঠা । ১৪
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।