যদি এতে কোন কল্যাণ থাকত তবে তারা আমাদের পূর্বে অবশ্যই তা পালন করতেন। কেননা তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের চাইতে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন। কল্যাণকর কাজে তারা আমাদের চাইতে বেশি আগ্রহী ছিলেন। তারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য, অনুসরণ, তার আদেশের বাস্তবায়ন, আন্তরিক ও বাহ্যিকভাবে তার সুন্নাতকে জীবিত করণ, তিনি যা নিয়ে এসেছেন তার প্রচার এবং এক্ষেত্রে অন্তর, হাত এবং জিহ্বা (বক্তৃতা) দিয়ে জিহাদ করা ইত্যাদির মাধ্যমে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসতেন এবং সম্মান ও শ্রদ্ধা করতেন। এটাই ছিল পূর্ববর্তী মুহাজির, আনসার এবং সঠিকভাবে তাদের পথ অনুসরণকারীদের নিয়ম বা পদ্ধতি ।১২৩ মীলাদ মাহফিলের বিদআতের প্রতিবাদে পূর্বে এবং বর্তমানে অনেক কিতাব ও পুস্তিকা রচিত হয়েছে। মীলাদ অনুষ্ঠান করা বিদআত এবং উঈসায়ীদের জন্মোৎসবের সাথে সাদৃশ্যপূর্ণ উপরন্তু তা মানুষকে অন্যান্য জন্মোৎসব পালনের দিকে ধাবিত করে। যেমন: ওলী আউলিয়া, মাশায়েখ এবং নেতাদের জন্মোৎসব পালন করা। এতে করে অনেক খারাবি ও অপকর্মের দ্বার উম্মুক্ত হওয়ার সুযোগ পাবে । ২। বিশেষ কোন স্থান বা নিদর্শনাবলি কিংবা মৃত অথবা জীবিত ব্যক্তি বা অনুরূপ কোন কিছুর মাধ্যমে বরকত অর্জন করা: বর্তমানে চলমান বিদআতসমূহের মধ্যে রয়েছে, কোন সৃষ্টি জীবের মাধ্যমে বরকত অর্জন করা, আর এটা পৌন্তলিকতারই একটা বিশেষরূপ ও ফাঁদ। যার মাধ্যমে পেট পুজারীরা সরল মনা লোকদের মাল-সম্পদ ভক্ষণ করে। “তাবাররুক' অর্থ বরকত চাওয়া বা প্রার্থনা করা । অর্থাৎ কোন জিনিসে কল্যাণ স্থায়ী ও বৃদ্ধি হওয়া। আর কল্যাণ স্থায়ী ও বৃদ্ধি হওয়া তার নিকটেই প্রার্থনা করতে হবে যিনি তার মালিক এবং তা দিতে সক্ষম । তিনি হলেন মহা পবিত্র মহান রব্বুল আলামীন । তিনিই বরকত নাযিল ও স্থায়ী করেন। মাখলুক (সৃষ্টিজীব) বরকত দিতে, তার অস্তিত্ব দানে এবং বরকতকে স্থায়ী করতে সক্ষম নয়। অতএব স্থান, স্মৃতি চিহ্ন এবং জীবিত বা মৃত ব্যক্তির মাধ্যমে বরকত অর্জন করা বৈধ নয়-হারাম। কেননা যদি কেউ এ বিশ্বাস করে যে, উক্ত জিনিস বা ব্যক্তি বরকত দান করে তবে তা হবে স্পষ্ট শিরক । অথবা যদি বিশ্বাস করে যে, উক্ত জিনিস বা ব্যক্তির যিয়ারত, স্পর্শ বা মাসাহ্ করা আল্লাহর পক্ষ হতে বরকত অর্জনের কারণ তবে তা শিরকের অন্যতম মাধ্যম । অপরদিকে সাহাবাগণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল, থুথু এবং শরীরের ১২৩] ইকতিযা উসসিরাতুল মুস্তাকীম ২/৬১৫-কিঞ্চিত সংক্ষেপিত। ১৪৮
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।