কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

আব্দুল ওয়াহ্হাব ও অন্যান্য উলামাগণ। প্রত্যেকেই উপরোক্ত বাতিল ফিরকাসমূহ, কবরপুজারী এবং সুফীদের জবাবে কিতাব রচনা করেছেন। বিদআতীদের জবাবে লিখিত কিতাবসমূহ অনেক । এগুলোর মধ্যে প্রাচীন ও সমকালিন কিছু কিতাব নীচে উল্লেখ করা হলো। পুরাতন কিতাবসমূহ: কিতাবুল ই'তিসাম (ইমাম শাত্িবী), কিতাবু ইকতিযাউস্সিরাতুল মুস্তাকীম (ইবনে তাইমিয়াহ)। এ কিতাবের বড় একটা অংশে বিদআতীদের প্রতিবাদ করা হয়েছে, কিতাবু ইনকারিল হাওয়াদিছ ওয়াল বিদা' (ইবনে ওজ্জাহ), কিতাবুল হাওয়াদিছ ওয়াল বিদা' (ত্বরতৃশী), কিতাবুল বায়িছ আলা' ইনকারিল বিদা' ওয়াল হাওয়াদিছ (আবু শামাহ্‌) বর্তমান কিতাবসমূহের মধ্যে রয়েছে: কিতাবুল ইবদা' ফী মাযারিল ইবতিদা' (শাইখ আলী মাহফ্য), কিতাবুস্‌ সুনান ওয়াল মুবতাদিআতিল মৃতাআ-ল্লিকাতু বিল আযকার ওয়াছ ছালাওয়াত, (শাইখ মুহাম্মাদ ইবনে আহমাদ আশ্‌ শুকাইরি আল হাওয়ামিদী), রিসালাতু-স্তাহযীর মিনাল বিদা' (শাইখ আব্দুল আযীয ইবনে বায) আলহামদুলিল্লাহ আজও মুসলিম উলামাগণ বিদআতকে প্রত্যাখ্যান করত পত্র-পত্রিকা, ম্যাগাজিন, রেডিও, জুমআর খুতবা, সেমিনার এবং বক্তব্যের মাধ্যমে বিদআতীদের প্রতিবাদ করে আসছেন। মুসলমানদেরকে বিদআত বিষয়ে সতকীকরণ, বিদআতের মূলোৎপাটন এবং বিদআতীদেরকে নির্বাক করে দিতে যার বড় ভূমিকা রয়েছে। চতুর্থ পরি চ্ছেদ: বর্তমান যুগে প্রচলিত বিদআতের কিছু নমুনা ১। ঈদে মীলাদুনাবী (নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম দিবস উপলক্ষ্যে মীলাদ) অনুষ্ঠান করা । ২। বিশেষ কোন স্থান বা নিদর্শনাবলি, কিংবা কোন মৃত ব্যক্তি বা অনুরূপ কোন কিছুর মাধ্যমে বরকত অর্জন করা । ৩। ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে বিদআত । বর্তমানে প্রচলিত বিদআত অনেক । শেষ জামানার উপস্থিতি, দীনি জ্ঞানের স্বল্পতা, বিদআত এবং শরীআত বিরোধী কর্মের প্রতি আহ্বানকারীদের আধিক্যতা, কাফিরদের অভ্যাস, রীতি-নীতি, আচার-অনুষ্ঠান গ্রহণের প্রবণতার কারণে বিভিন্ন প্রকার বিদআতের প্রকাশ ঘটেছে। সর্বোপরি এক্ষেত্রে -রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, ১৪৫

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।