কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

জাহ্মিয়াদের বিদআত খোরাসানের দিকে প্রকাশ পায় এবং তা হলো সবচেয়ে খারাপ বিদআত । বিদআত প্রকাশ হতে নাবীগৃহ বেশ দূরেই ছিল। কিন্তু উসমান €৮”*%) এর শাহাদাতের পর মতভেদ সংঘটিত হলে মদীনাতে হারুরিয়া মতবাদের লোকদেরকে দেখা যায়। তবে মদীনা মুনাওয়ারাহ এ সকল বিদআত হতে মুক্ত বা নিরাপদ ছিল। এটা সত্য যে, মদীনাতে কিছু লোক গোপনে বিদআত করত তবে তারা লাঞ্কিত ও নিন্দিত ছিল। যেমন সেখানে কাদরিয়াদের একটা দল ও অন্যান্য কিছু বিদআতপন্থি লোক থাকলেও তারা অপদস্থ ও নিচু হয়েই ছিল। অপরদিকে কুফাতে শিয়া ও মুরজিয়া, বসরাতে মুতাযিলা ও নুস্সাকদের (বাতিল পন্থায় ইবাদতকারী) বিদআত এবং শাম বা সিরিয়াতে নাসাবিয়াদের বিদআত স্পষ্ট ও প্রকাশ্যরূপে ছিল। সহীহ হাদীসে বর্ণিত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: দাজ্জাল মদীনাতে প্রবেশ করতে পারবে না 1১১২. ইমাম মালেক €৮স্*) এর অনুসারীদের পর্যন্ত সেখানে ইলম ও ঈমান স্পষ্ট ছিল। অথচ তারা ছিলেন চতুর্থ শতাব্দীর লোক 1১১৩, উত্তম তিন যুগে মদীনাতে প্রকাশ্য কোন বিদআত ছিল না এবং দীনের মূলনীতির ক্ষেত্রে সেখান থেকে কোন বিদআতের সূচনা হয়নি, যেমনটি অন্যান্য শহর থেকে হয়েছে। ২। বিদআত প্রকাশের কারণসমূহ: এতে সন্দেহ নেই যে কুরআন সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরাতেই বিদআত ও গোমরাহী হতে মুক্তি রয়েছে। আল্লাহ তা'আলা বলেন, €425০ ৩৪ (৪ 856 ৩০৭ ২ ১ 5 ৮15 ৩ এটাই আমার সহজ সরল পথ । তোমরা এ পথেরই অনুসরণ কর এবং বিভিন্ন পথ ও মতের অনুসরণ করিও না; তাহলে তা তোমাদিগকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে । সূরা আল্‌ আনআম ৬:১৫৩। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিষয়টি এ হাদীসে স্পষ্ট করে দিয়েছেন, যা ইবনে মাসউদ €তস্ট) রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন । আব্দুল্লাহ ইবনে মাসউদ ৮) বলেন, [১১২] সহীহ বুখারী ১৮৭৯। [১১৩] মাজমু' ফতোয়া ২০/৩০০-৩০৩। ১৩৬

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।