কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

* উসমান €স্্) এর শাহাদাতের পর দলাদলি শুরু হলে হারুরিয়া নামক বিদআতী দলের আবিভবি ঘটে । * ইবনে উমার, ইবনে আব্বাস, জাবির প্রমুখ সাহাবাগণের শেষ যুগে কাদরিয়া নামক বাতিল দলের আবিভরবি ঘটে । এর কাছাকাছি সময়ে মুরজিয়া নামক ফেব্কার উত্তব হয়। * উমর ইবনে আব্দুল আযীষের মৃত্যুর পর তাবিঈগণের শেষ যুগে জাহমীয়া নামক দলের প্রকাশ ঘটে । এমনও বর্ণিত আছে যে, উমার ইবনে আব্দুল আযীয €ঞ্্জ) জাহমীয়াদের ব্যাপারে সতর্ক করেছিলেন । মূলত খলীফা হিশাম ইবনে আব্দুল মালিকের যুগে খোরাসানে জাহমীয়ারা আত্মপ্রকাশ করে। * হিজরী দ্বিতীয় শতাব্দীতে এ সকল বিদআতের সূচনা হয় । তখন অনেক সাহাবী বেঁচে ছিলেন, তারা এ সব বিদআত প্রবর্তনকারীদের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন। এরপর মুতাধিলা নামক নতুন দলের প্রকাশ হয়। * তখন মুসলমানদের মাঝে বিভিন্ন ফিতনা সৃষ্টি হয়। মানুষ মতবিরোধে লিপ্ত হয়ে বিদআত ও প্রবৃত্তির প্রতি আসক্ত হতে শুরু করে । উত্তম তিন যুগ অতিবাহিত হওয়ার পর সুফীবাদ, কবর পাকাকরণ ও তার ওপর গম্ুজ ইত্যাদী নির্মাণের মত বিদআতের প্রকাশ ঘটে । এভাবে সময় যত গড়িয়েছে বিদআতও বেশি হয়েছে এবং নতুন নতুন আকার ধারণ করেছে। দ্বিতীয়ত: বিদআত প্রকাশের স্থান । বিদআত প্রকাশের ক্ষেত্রে ইসলামী শহরগ্তলোর ভিন্নতা লক্ষ্য করা যায়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ €৮স*) বলেন: বড় বড় শহর যেগুলোতে সাহাবাগণ বসবাস করেন এবং যেখান থেকে ইলম ও ঈমানের প্রকাশ ঘটে তা পাচটি: হারামাইন (মক্কা-মদীনা), দুই ইরাক (বসরা-কুফা) এবং শাম (সিরিয়া)। কুরআন, হাদীস, ফিকহ, ইবাদত এবং অন্যান্য ইসলামী মাসআলা এসকল শহর হতে প্রকাশ পেয়েছে । অপর দিকে মক্কা-মদীনা ব্যতীত এসকল শহর থেকেই মুল বিদআত চালু হয়। কুফা থেকে শিয়া এবং মুরজিয়াদের বিদআত চালু হয়ে অন্যত্রে তা বিস্তার লাভ করে। বসরা থেকে কাদরিয়া ও মুতাযিলা মতবাদ এবং অন্যান্য বাতিল কর্মাদি চালু হয়ে পরবর্তীতে তা অন্যত্র বিস্তার করে। শাম বা সিরিয়াতে নাসাবিয়া ও কাদরিয়াদের প্রাদুর্ভাব ছিল। ১৩৫

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।