কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

আবু হুরাইরা €৮স৯) নাবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতেই হাদীস লিপিবদ্ধ করতেন। তবে কুরআনের সাথে মিলে যাওয়ার ভয়ে রসূলের জীবদ্দশায় ব্যাপকভাবে হাদীস লিপিবদ্ধ করা নিষেধ ছিল। যখন তিনি ইন্তিকাল করলেন তখন এ ভয় দূর হয়ে গেল। কেননা, কুরআন পরিপূর্ণতা লাভ করেছিল এবং রসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বেই তা লিপিবদ্ধ করা হয়েছে। এ সময়ে হাদীস নষ্ট না হয়ে সংরক্ষিত রাখার জন্য মুসলমানগণ হাদীস লিপিবদ্ধ করেন। যারা এ খিদমত আঙ্াম দিয়েছেন আল্লাহ তাদেরকে ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন; কেননা, তারা আল্লাহর কিতাব ও রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসকে নষ্ট হওয়া ও বাতিলদের বাতুলতা ও অনর্থকতা থেকে সংরক্ষণ করেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ: মুসলিম সমাজে বিদআতের প্রকাশ ও তার কারণ ১। মুসলিম সমাজে বিদআতের প্রকাশ: প্রথমত: বিদআত প্রকাশের সময়কাল । শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রহিমাহুল্লাহ বলেন: জেনে রেখো, ইলম ও ইবাদতের ক্ষেত্রে উম্মাতে মুহাম্মাদীয়ায় সর্বপ্রথম সাধারণ বিদআত প্রকাশ পায় খোলাফায়ে রাশেদার শেষ যুগে ।১১০ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩৪৮০০ দেখতে পাবে। তখন তোমরা আমার ও হিদায়াত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার (চার খলীফার) পথ ও সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে |) সর্বপ্রথম যে সকল বিদআত প্রকাশ পায় তা হলো: ৮ কাদরিয়া, মুরজিয়া, শিয়া ও খারিজীদের বিদআত । [১১০] মাজমুউ'ল ফতোয়া ১০/৩৫৪। [১১১] সহীহ: আবু দাউদ হা/৪৬০৭। ১৩৪

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।