এ ধরনের বিষয় আকীদা (বিশ্বাস), প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কথা ও কাজসহ সকল মাসআলার ক্ষেত্রেই হতে পারে 1১০৯ তারাবীহ সালাতের ক্ষেত্রে উমার (রস) এর উক্তি: [০০১১ ২. ০-৪] (এটা কতই না উত্তম বিদআত) ব্যতীত এ সকল লোকদের (যারা বিদ'আতে হাসানা ও সাইয়িআহ বলে) আর কোন দলীল নেই । তারা আরো বলে: অনেক নতুন জিনিসই করা হয়েছে পূর্ববর্তী সালাফ বা সৎ ব্যক্তিগণ তার বিরোধিতা করেননি । যেমন: কুরআন সংকলন করা এবং হাদীস লিপিবদ্ধ করা ইত্যাদি। এর উত্তর হল: ইসলামী শরীআতে এ সকল কাজের মূল ভিত্তি রয়েছে, তাই তা নতুন নয়, আর উমার (৯) এর কথা: ৫১১৯ ₹-4॥ ০.৯ দ্বারা তিনি রয়েছে সে দিকেই ফিরে যেতে হবে । যদি বলা হয় জামাআতে তারাবীর সালাত আদায় বিদআত, তবে তা শাব্দিক অর্থে বিদআত, শারঈ অর্থে নয়। কেননা, শারঈ অর্থে বিদআত হলো: দীনের মাঝে এমন কিছু নতুন সংযোজন করা শরীআতে যার কোন মুল ভিত্তি নেই। আর কুরআনুল কারীম এক কিতাবে একত্রে জমা করার মূল ভিত্তি ইসলামে রয়েছে । কেননা, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন লিখার জন্য সাহাবাগণকে আদেশ করতেন। তবে কুরআন বিভিন্ন স্থানে লিপিবদ্ধ ছিল, তাই কুরআন সংরক্ষণের জন্য সাহাবাগণ তা একত্রে জমা করেন। আর রসূল সাল্লাল্লাহু জামাআতে আদায় করেছেন, পরবর্তীতে ফরয হওয়ার ভয়ে তিনি আর তা করেননি । সাহাবাগণ রসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এবং মৃত্যুর পর পৃথক পৃথকভাবে এ সালাত আদায় করতেন। পরবর্তীতে উমার €স্ট) তাদেরকে এক ইমামের পিছনে একত্রিত করেন, যেমনটি তারা রসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে একত্রে কয়েক রাত সালাত আদায় করেছিলেন । তাই প্রমাণিত হলো যে একত্রে তারাবীর সালাত আদায় করা বিদআত বা দীনের মাঝে নবাবিষ্কৃত কোন বিষয় নয়। হাদীস লিপিবদ্ধ ও সংকলনের মূল ভিত্তিও শরীআতে বিদ্যমান। যখন কোন সাহাবী রসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট কোন হাদীস লিখে নিতে চাইতেন তখন তিনি তা লিখে দেয়ার আদেশ দিতেন । [১০৯] জামিউল উলুম ওয়াল হিকাম ২৩৩ পৃষ্টা । ১৩৩
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।