কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

যে ব্যক্তি আমাদের ধর্মের মাঝে এমন কিছু নতুন সংযোজন করে যা তার অন্তর্গত নয় তা পরিত্যাজ্য ।১৩ অপর বর্ণনায় এসেছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 1 9১ 9৮ ৪৩ ৩৪ ১৪৩৯ ৬৪ যে ব্যক্তি এমন কোন কাজ করল যা আমাদের দীনে (ইসলাম) নেই তা প্রত্যাখ্যাত ১০৪ ২। বিদআতের প্রকারভেদ: দীনের ক্ষেত্রে বিদআত দু'প্রকার: প্রথম প্রকার: কথার ক্ষেত্রে যা আকীদাগত বিদআত । যেমন জাহ্মিয়্যাহ, মুতাযিলা, রাফিদা এবং অন্যান্য ভ্রষ্ট দলসমূহের কথা ও আকীদাসমূহ। দ্বিতীয় প্রকার: ইবাদতের ক্ষেত্রে বিদআত । যেমন এমন বিষয়াবলির মাধ্যমে আল্লাহর ইবাদত করা যা আল্লাহ তা'আলা শরীআত সম্মত করেননি, এ প্রকার বিদআত আবার কয়েক ভাগে বিভক্ত: (১) মূল ইবাদতের মাঝে বিদআত: এমন ইবাদত শরীআতে যার কোন আসল বা অস্তিত্ব নেই। যেমন নতুন কোন সালাত অথবা শরীআত মিলাদুন নাবী, মিলাদ মাহফিল ইত্যাদি প্রবর্তন করা । (২) শরীআত সম্মত ইবাদতে কোন কিছু বৃদ্ধি করা: যেমন যুহর অথবা আসরের সলাতে এক রাকআত বৃদ্ধি করে পাঁচ রাকআত পড়া । (৩) শরীআত সম্মত ইবাদত আদায়ের পদ্ধতিতে বিদআত: আর তা হলো শরীআত বহির্ভূত পদ্ধতিতে কোন ইবাদত আদায় করা। যেমন, আত্মার ওপর এমন কঠোরতা করা যা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতে নেই। (৪) শরীআত সম্মত ইবাদতের জন্য কোন সময় নির্ধারণ করা যা শরীআত কর্তৃক নির্ধারিত নয়: যেমন ১৫ ই-শা'বানের দিনে সিয়াম পালন এবং রাত্রে কিয়াম (সালাত আদায়) করা। মূলত সিয়াম ও কিয়াম (রাত্রিকালীন সালাত) শরীআত সম্মত ইবাদত । কিন্তু তার জন্য নির্দিষ্ট [১০৩] সহীহ বুখারী হা/২৬৯৭, আবু দাউদ হা/৪৬০৬ | [১০৪] সহীহ মুসলিম হা/১৭১৮। ১৩০

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।