২। তিনি এ বিশ্বাস করতেন না যে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা দ্বারা এ মাসআলা উদ্দেশ্য করেছেন। ৩। তিনি উক্ত মাসআলায় এ বিশ্বাস করতেন যে, এ বিধান মানসুখ (রহিত) হয়েছে। সাহাবাগণ আমাদের অগ্রবর্তী হওয়া, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আমাদের নিকটে পৌছানো এবং তার অস্পষ্ট বিষয়াবলি আমাদের নিকটে ব্যাখ্যা করার মাধ্যমে তারা আমাদের ওপর মর্যাদাশীল ও দয়া পরবশ। আল্লাহ তা'আলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাদেরকে সন্তুষ্ট করেছেন। আল্লাহ তাআলা পরবর্তী মুমিনদের সম্পর্কে বলেন: ওহিউডি 538 ও 9535 এ জে এ ৩9১ টস তে জেটি ০550 38100%4 ৩৩০ ১8933 ৬ 4 আর এই সম্পদ তাদের জন্যে, যারা তাদের পরে আগমন করেছে। তারা বলে: হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং ঈমানে অগ্রগামী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময় । সূরা আল্ হাশর ৫৯:১০। ইজতিহাদী বিষয়ে কোন আলেমের পক্ষ থেকে ভুল সংঘটিত হওয়ার দরুন 4811৮ 757 সন্দেহ সৃষ্টি, মুসলমানদের মাঝে শক্রতা তৈরী, উম্মাতে মুহাম্মাদীয়ার পরবর্তী লোকদেরকে পূর্ববর্তী লোকদের থেকে বিচ্ছিন করা, যুবক এবং আলিমগণের মাঝে বিরোধ প্রসারের জন্য ইসলামের শক্রদের চক্রান্ত। যেমনটি আজ বর্তমান সমাজে পরিলক্ষিত হয়। অতএব কতেক প্রাথমিক শিক্ষার্থীরা যেন ফকীহ-মুফতী ও ইসলামী ফিকাহ এর মানহানী না করে। ইসলামী ফিকাহ্ অধ্যয়ন এবং তাতে যে সত্য ও বিশুদ্ধতা রয়েছে তার মাধ্যমে উপকার গ্রহণে অনীহা প্রকাশ করা থেকে যেন সাবধান, সতর্ক ও বিরত থাকে । এসকল প্রাথমিক শিক্ষার্থীরা যেন নিজেদের ফিকাহ নিয়ে সম্মানবোধ করে এবং স্বীয় আলিমগণকে শ্রদ্ধা ও সম্মান করে। তারা যেন উদ্দেশ্য প্রণোদিত ও পথভ্রষ্ট পথের দাওয়াত দাতাদের মাধ্যমে ধোকায় না পড়ে । আল্লাহ সকল ভালো কাজে সহায় হোন। আমীন। ১২৮
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।