আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনসারদের মাঝে পুরাতন, এবং যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। সূরা আত-তাওবা ৯:১০০ অতএব, সাহাবাগণকে কটাক্ষ করা এবং তাদেরকে গালি দেয়া জায়িয নয়। কারণ, তারা হিদায়াত সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ও অভিজ্ঞ ব্যক্তি। আল্লাহ তা'আলা বলেন, ? 2 2৮ ৫ পে ৮০০ ৩০৩ শে এ অর্ভও যে কেউ রসূলের বিরুদ্ধাচারণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে এ দিকেই ফেরাব যে দিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর তা নিকৃষ্টতর গন্তব্য স্থান। সূরা আন-নিসা ৪:১১৫ । আকীদা আত তাহাবিয়ার ব্যাখ্যাকার বলেন: আল্লাহ ও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ভালোবাসা রাখার পর মুমিনদের সাথে বন্ধুত্ব রাখা প্রত্যেক মুসলমানের ওপর ওয়াজিব । কুরআনুল কারীমে এমনটিই বলা হয়েছে । বিশেষত যারা নবীগণের ওয়ারিস বা উত্তরাধিকারী (উলামাগণ)। তাদেরকে আল্লাহ তা'আলা আকাশের তারকা সমতুল্য করেছেন। যাদের মাধ্যমে জল ও স্থলে সঠিক পথের সন্ধান পাওয়া যায়। মুসলমানগণ তাদের হিদায়াত প্রাপ্ত ও জ্ঞানী হওয়ার ব্যাপারে এক্যমত পোষণ করেছেন। কারণ তারা হলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাতের মাঝে তার খলীফা বা প্রতিনিধি এবং তার মৃত সুন্নাতগুলোকে জীবিতকারী। তাদের দ্বারা আল্লাহর কিতাব কুরআন প্রতিষ্ঠিত হয়েছে এবং তারাও কুরআনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। কুরআন তাদের কথা বলেছে এবং তারাও কুরআন নিয়ে কথা বলেছেন। তারা সকলেই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করা আবশ্যক ও অপরিহার্য বিষয়ে নিশ্চিত একমত । অপর দিকে তাদের কারো কোন কথা যদি সহীহ হাদীসের বিপরীত হয় তবে তা পরিত্যাগে এ সাহাবীর কোন না কোন ওযর বা কৈফিয়ত রয়েছে। আর সে ওযরগুলো তিন ধরনের হতে পারে: ১। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন বলে তিনি বিশ্বাস করতেন না। ১২৭
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।