কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

না। ফলে তারা নিজেদেরকে রসূলে কারীম এর সাহাবাগণের মাঝে বিচারক নির্ধারণ করে দলীল-প্রমাণ বিহীন, বরং অজ্ঞতা ও প্রবৃত্তির অনুসারী হয়ে কতক সাহাবাকে সঠিকপন্থি এবং কতেককে বাতিলপন্থি বলে সিদ্ধান্ত দেয়। এরা প্রাচ্যের হিংসুক, মতলবী এবং তাদের লেজুর-দোসরদের কথাই বার বার ঘুরিয়ে ফিরিয়ে বলে। ফলে তারা স্বল্প বয়সী ও ইসলামী সংস্কৃতিতে অপরিপক্ক কিছু যুবককে স্বীয় জাতির মর্যাদা সম্পন্ন ইতিহাস এবং উন্নত যুগের সালফে সালেহীন সম্পর্কে সন্দেহে ফেলতে সক্ষম হয়েছে। যাতে পর্যায়ক্রমে তারা ইসলামকে কলুধিত-দোষারোপ, মুসলমানদের এঁক্যে ফাটল সৃষ্টি, সালফে সালেহীনগণের অনুসরণ ও আল্লাহর নিস্্রোক্ত বাণীর হৃদয়ে ইসলামের প্রথম যুগের সাহাবীদের প্রতি বিদ্বেষ জাগাতে পারে। আল্লাহ তা'আলা বলেন, ১০) ৩১5 99385 এইডা এ ৩১৮ টস ও এড জগ (০ ০১92) 810301946৩৪ ১৬ ৩৯৪ ও ৫ 39 আর এই সম্পদ তাদের জন্যে, যারা তাদের পরে আগমন করেছে। তারা বলে: হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং ঈমানে অগ্রগামী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময় । সূরা আল হাশর ৫৯:১০। ষষ্ঠ পরিচ্ছেদ সাহাবায়ে কিরাম এবং দীনের সঠিক পথের ইমামগণকে গালি দেয়া নিষেধ এক । সাহাবায়ে কিরামকে গালি দেয়া নিষেধ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্যতম মূলনীতি হলো, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের ক্ষেত্রে নিজেদের হৃদয় ও জিহ্বাকে মুক্ত রাখা । অর্থাৎ সাহাবাগণের ক্ষেত্রে তারা কোন মানহানিকর কথা বলেন না। আল্লাহ তা'আলা নিম্নোক্ত বাণী দ্বারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এ গুণই বর্ণনা করেছেন, ১২৪

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।