কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

জন্য দু'টি নেকী রয়েছে এবং যখন বিচার কার্য পরিচালনা করতে গিয়ে ইজতিহাদ করে ভুল করলেও তার জন্য একটি নেকী লিখা হয় |৯৭ চার। সাহাবাগণ মানুষ ছিলেন, মানুষ হিসাবে তাদের ভুল হতেও পারে। কেননা, ব্যক্তিগতভাবে তারা নিষ্পাপ (পাপমুক্ত) নন। তবে তাদের দ্বারা ভুল হলেও তা মোচনের অনেক দিক রয়েছে: ১। এ ভুল থেকে তারা তাওবা করেছেন। আর বিভিন্ন দলীল দ্বারা এ কথা স্পষ্ট যে, তাওবা সকল গুনাহ ও পাপকে মুছে দেয় । ২। তারা ছিলেন ইসলাম, হিজরত ও অন্যান্য সকাজে অগ্রগামী এবং তাদের রয়েছে এমন বিশাল মর্যাদা যা তাদের ভুল-্রান্তি মুছে দেয়াকে আবশ্যক করে । আল্লাহ তা'আলা বলেন, কো ৯54০৩) নিশ্চয় নেকীর কাজসমূহ পাপরাশিকে মুছে দেয় । সূরা হুদ ১১:১১৪। তারা ছিলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী, তারা তার সাথে যুদ্ধ করেছেন। এটা তাদের আংশিক বা ছোট গুনাহসমূকে ঢেকে দেয় । ৩। অন্যদের তুলনায় তাদের নেকীসমূহকে বহুগুণে বৃদ্ধি করা হয়। মর্যাদার দিক দিয়ে তাদের সমতুল্য কেউ হতে পারে না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী দ্বারা প্রমাণিত তারা হলেন, সর্বোন্তম সোনালীর যুগের লোক । তাদের কারো এক মুদ (৫১০ গ্রাম) পরিমাণ দান অন্যদের ওহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দানের চেয়েও উত্তম |৯৮ আল্লাহ তাআলা সকল সাহাবাগণের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাদেরকেও তিনি সন্তুষ্ট করুন। আমীন । শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ €শস্দ) বলেন: সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এবং দীনের ইমামগণ কোন সাহাবী, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার ও নিকটাত্ত্রীয়, অগ্রে ইসলাম গ্রহণকারী এবং অন্য কাউকে নিষ্পাপ বলে বিশ্বাস করেন না। বরং তাদের বিশ্বাস [৯৭] সহীহ বুখারী হা/৭৩৫২, সহীহ মুসলিম হা/১৭১৬। [৯৮] সহীহ বুখারী হা/৩৬৭৩, সহীহ মুসলিম হা/২৫৪০। ১২২

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।