যে মতবিরোধ এবং ফিতনার কারণে সাহাবায়ে কিরামের মাঝে কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল সে বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নীতি দু'টি বিষয়ে সীমাবদ্ধ: প্রথম বিষয়: সাহাবাগণের মাঝে যে মতবিরোধ ও লড়াই সংঘটিত হয়েছে সে বিষয়ে তারা কথা বলা, মন্তব্য পেশ ও দোষ-ক্রটি খোজা থেকে বিরত থাকেন। কারণ এরূপ ঘটনাবলিতে চুপ থাকাই শান্তির পথ। তারা সাহাবাগণের ব্যাপারে নিম্নোক্ত দুআ করেন: নন জে ১৪93 ও 4 35 ৩০০ ৩85 জেতা ৩৪3 এ সন এ০৯ ৯১ 5950 এ818801545 তারা বলে: হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং ঈমানে অগ্বগামী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময় । সূরা আল হাশর ৫৯: ১০। দ্বিতীয় বিষয়: সাহাবাগণকে দোষারোপ করে যা কিছু বলা হয়েছে তার প্রতিবাদ ও উত্তর প্রদান করা । তা কয়েকভাবে হতে পারে: এক। সাহাবাগণকে দোষারোপ করে বর্ণিত অধিকাংশ রিওয়াতসমূহ বানোয়াট ও মিথ্যা। শক্রপক্ষ সাহাবাদের সুখ্যাতিকে স্ত্রান ও কালিমাযুক্ত করতে তাদের নামে এসব মিথ্যা বানিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দুই। এ সকল বর্ণনার অনেকগুলোতে সংযোজন-বিয়োজন করে তার বিশুদ্ধতা নষ্ট করা হয়েছে এবং তাতে মিথ্যা যুক্ত হয়েছে। ফলে এসব বর্ণনাকে গুরুত্ব দেয়ার কোন প্রয়োজন নেই। তিন। এ বিষয়ে বিশুদ্ধ রেওয়ায়াত থাকলেও তার সংখ্যা খুবই কম। তার পরও এ ক্ষেত্রে সাহাবাগণের শারঈ ওযর রয়েছে। কারণ এটা ইজতেহাদী বিষয়। এ বিষয়ে তাদের সিদ্ধান্ত সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে। মুজতাহিদ ব্যক্তির সিদ্ধান্ত সঠিক হলে তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। আর তিনি যদি ভূলও করেন তবে তার জন্য একভাগ সওয়াব রয়েছে এবং তার ভুল আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এ বিষয়ে হাদীসে বর্ণিত হয়েছে- রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: পা খু ভ2ি ৩ 95 আল হুড তি এ (5 ৪ গু ১২১
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।