চেয়ে নাও। কারণ, আমি আল্লাহর দরবারে তোমার কোন উপকার করতে পারব না ॥৯৩ অপর হাদীসে বলা হয়েছে: ৫০৪৮ ৪ ডি যার আমল তাকে পিছনে ফেলে দেয় তার বংশ মর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না |৯৪। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের ব্যাপারে রাফেযী-শিয়াদের নীতি থেকে মুক্ত। অতিরজ্জন করে রাফেমীরা আহলে বাইতের কতেক সদস্যকে নিষ্পাপ বলে দাবি করে। আহলে বাইতের যারা সঠিক দীনের ওপর অবিচল ছিলেন তাদের প্রতি বিদ্বেষ পোষণকারী ও তাদেরকে দোষারোপকারী নাওয়াসিবদের নীতি থেকেও আহলুস ওয়াল জামাআত নিজেদেরকে মুক্ত রাখেন। আহলে বাইতের মাধ্যমে ওসীলাহকারী এবং আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে মা'বুদ হিসাবে গ্রহণকারী বিদআতী ও অপসংস্কৃতিতে বিশ্বাসীদের নীতি থেকেও আহলুস সুনাহ ওয়াল জামাআত মুক্ত। অতএব, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এ বিষয়ে এবং অন্যান্য বিষয়ে মধ্যমপন্থা অবলম্বনকারী এবং সঠিক পথের পথিক । এ বিষয়ে তারা বাড়াবাড়ি ও ঘাটতি করেন না। তারা আহলে বাইত ও অন্যান্যদের অধিকারের ক্ষেত্রে কমতি ও সীমালজ্ঘন করেন না। আহলে বাইতের মধ্যে সঠিক পথের ওপর অবিচল ব্যক্তিবর্গও নিজেদের ক্ষেত্রে অতিরজ্জন করাকে অপছন্দ করেন এবং সীমালজ্ঘনকারীদের থেকে নিজেদেরকে মুক্ত বলে বিশ্বাস করেন। যারা আলী ৫”) এর ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, তিনি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস €স্ট) ও তাদের হত্যা করাকে সম্মতি দিয়েছিলেন । তবে তার দৃষ্টিভঙ্গি ছিল তাদেরকে আগুন দিয়ে না জ্বালিয়ে তরবারী দিয়ে হত্যা করতে হতো। সীমালজ্বনকারীদের সর্দার আব্দুল্লাহ ইবনে সাবা'কেও আলী (স্ট) হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু সে পালিয়ে আত্মগোপন করে। [৯৩] সহীহ বুখারী হা/২৭৫৩, ৪৭৭১। [৯৪] সহীহ মুসলিম হা/২৬৯৯। ১১৪
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।