কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

সকল মানুষদের মাঝে তোমরা যে নিয়ামতের দ্বারা বিশেষিত হয়েছো তা স্মরণ করো। আর সে নিয়ামত হলো: সকল মানুষ ব্যতীত কেবল মাত্র তোমাদের গৃহে ওহী নাযিল হয়। আবূ বকর সিদ্দীক €স্ট) এর কন্যা আয়িশা সিদ্দীকা ৫) এ ব্যাপক নিয়ামতের জন্য অধিক উপযোগী ছিলেন। কারণ রসূলের ভাষ্য অনুযায়ী তার পত্রীগণের মধ্যে কেবল আয়িশা €স্*) এর বিছানাতেই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর ওহী নাযিল হয়েছিল। কতেক উলামা বলেছেন: কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়িশা €স্৯) ব্যতীত অন্য কোন কুমারী নারীকে বিবাহ করেননি এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন পুরুষ তার বিছানায় ঘুমাননি। (অর্থাৎ আয়িশা €স্ট) রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কাউকে বিবাহ করেননি, রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সকল স্ত্রীর আগে অন্য স্থানে বিবাহ হয়েছিল)। সঙ্গত কারণেই আয়িশা সদ) উপরোক্ত বিশেষণ এবং উচু মর্যাদায় বিশেষিত হওয়ার উপযুক্ত হয়েছে। তবে রসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রীগণ যখন তার পরিবারের আওতাভুক্ত হয়েছেন তখন তার নিকটাত্বীয়গণ আহলে বাইতের অধিক হকদার ৯১ তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠা করেন এবং তাদের ক্ষেত্রে বর্ণিত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিয়তের হিফাযত করেন। কারণ গাদিরে খুমের (একটি স্থানের নাম) দিন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন: 5 4৯ ও | ৪9 আমার পরিবারবর্ণের ক্ষেত্রে আমি তোমাদিগকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচিছ ॥৯২। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারকে ভালোবাসেন এবং সম্মান করেন। কারণ এতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসা এবং সম্মান করা হয়। তবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারকে ভালোবাসার জন্য শর্ত হল: তাদের পূর্ববর্তীগণ যেমন সুন্নাতের অনুসারী এবং দীন ইসলামের ওপর অটল ছিলেন সেরকম আহলে বাইতের যারা এটা মেনে চলবে তাদেরকে ভালোবাসতে এবং সম্মান করতে হবে। তাদের পূর্ববর্তীগণের দৃষ্টান্ত হল: [৯১] তাফসীর ইবনে কাসীর থেকে গৃহিত। [৯২] সহীহ মুসলিম হা/২৪০৮। ১১২

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।