“আলাইহি ওয়াসাল্লাম" না বলে। কারণ, আল্লাহ তা'আলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাত-সালাম উভয়টি পড়ার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন স্থানে ওয়াজিব অথবা গুরুতৃপূর্ণ মুস্তাহাব হিসাবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাত (দরূদ) পেশ করতে বলা হয়েছে। আল্লামা ইবনুল কাইয়্যিম (স্ট) স্বীয় “জালাউল আফহাম” কিতাবে একচন্লিশটি স্থানের কথা উল্লেখ করেছেন । শুরুতেই তিনি বলেছেন: প্রথম স্থান হলো সর্বাধিক গুরুত্ৃপূর্ণ স্থান, আর তা হলো, সালাতের শেষ বৈঠকে। সকল উলামাগণ তা শরীআত সম্মত হওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন । তবে ছ্বলাতে তা ওয়াজিব কি না সে বিষয়ে মতভেদ রয়েছে। এরপর রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর সালাত পেশের আরো স্থানগুলো হচ্ছে: দুয়া কুনুতের শেষে, জুমআর খুত্বা-দুই ঈদের খুত্বা এবং সলাতুল ইস্ভিষ্কা বা বৃষ্টি প্রার্থনার খুতবায়, মুয়াজ্জিনের আযানের জওয়াব দেয়ার পর, যে কোন দুয়া করার সময়, মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার সময়, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম উল্লেখের সময় ইত্যাদি । এরপর তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর সালাত পেশের চল্লিশটি ফযীলত উল্লেখ করেছেন । তন্মুধ্যে উল্লেখযোগ্য হলো: ১। আল্লাহর আদেশ মানা হয়। ২। একবার রসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর দরূদ/ সালাত পাঠের বিনিময়ে বান্দা দশবার আল্লাহর রহমত লাভ করে থাকে। ৩। দুয়ার শুরুতে রসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর দরূদ/ সালাত পেশ করলে এ দুয়া কবুলের আশা করা যায়। ৪। যে ব্যক্তি রসুলের ওপর সালাত পেশ করে তার জন্য ওসীলা তলব করবে এটা এ ব্যক্তির জন্য রসূলের শাফা“আত লাভের কারণ হবে। ৫। রসূলের প্রতি দরূদ/ সালাত পেশ গুনাহ মোচনের কারণ । ৬। রসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর সালাত ও সালাম পেশকারী ব্যক্তি তার জওয়াব (উত্তর) পেয়ে থাকেন। অতএব, সম্মানিত নাবীর ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ধিত হোক। আমীন । ১১০
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।