কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

রাতে 4518 12512 বার 542 ভি 2. 84275 সর 1১০-5 251%5 995 জা ভি ভা ৩৮০ গু এ ৩৯ রত রা নিশ্চয় আল্লাহ তাআলা নাবীর ওপর রহমত নাযিল করেন এবং তার ফেরেশতাগণ নাবীর জন্য আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে দুআ করেন। হে মুমিনগণ! তোমরা নাবীর জন্যে রহমতের দুআ কর এবং তার প্রতি সালাম প্রেরণ কর। সূরা আল্‌ আহযাব ৩৩:৫৬ । তবে কুরআন হাদীসের বিশুদ্ধ দলীল ব্যতীত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসার জন্য নির্দিষ্ট কোন সময় বা তার প্রশংসার কোন ধরন নির্ধারণ করা যাবে না। মিলাদুন্নাবি বা জন্মবার্ষিকী পালনকারীর দল ধারণা প্রসূত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসার জন্য যে দিন ও পদ্ধতি ধার্য করে নিয়েছে তা স্পষ্ট ও ঘৃণিত বিদআত । রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্মান করার অর্থ হলো: তার সুন্নাতকে সম্মান করা । সে অনুযায়ী আমল করা আবশ্যক এ বিশ্বাস রাখা । সম্মান ও আমল করার দিক দিয়ে তার সুন্নাত (হাদীস) কুরআনের পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কারণ, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীসও আল্লাহর পক্ষ থেকে ওহী/প্রত্যাদেশ । আল্লাহ তা'আলা বলেন, দু 3 ২19 ৩1৩ ড$ঠা ০৪ 8৮5 ৩০৯ তিনি (রসূল) প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। তিনি যে কথা বলেন তা ওহী, যা প্রত্যাদেশ হয়। সূরা আন নাজ্ম ৫৩:৩-৪। অতএব, হাদীসের ক্ষেত্রে কোন সন্দেহ ও তার মর্যাদায় কোন কমতি করা জায়িয নয়। সন্দেহাতীতভাবে অবগত না হওয়া পর্যন্ত তার কোন হাদীসকে সহীহ-যঈফ বলা কিংবা তার ব্যাখ্যা বিশ্লেষণ করা আদৌ বৈধ নয়। বর্তমান সময়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের বিরুদ্ধে অজ্ঞদের বাড়া-বাড়ি চরমে পৌছেছে । বিশেষত কিছু উদীয়মান যুবক যারা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্তরে অবস্থান করছে তারাও শুধু কিছু কিতাবাদি পড়ে জ্ঞানহীন হওয়া সত্তেও বিভিন্ন হাদীসকে সহীহ-যঈফ বলা এবং অনেক বর্ণনাকারীকে দোষারোপ করা শুরু করেছে। আর তা তাদের ও উম্মাতের জন্য বিরাট ক্ষতিকর বিষয়। অতএব, এসকল যুবকদের উচিত আল্লাহকে ভয় করা এবং নিজেদের জ্ঞানানুযায়ী কথা বলা । ১০৪

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।