কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

আর সমস্ত মানুষ একই উম্মতভুক্ত ছিল, পরে পৃথক হয়ে গেছে। সূরা ইউনুস ১০১৯। এর মাধ্যমে ইবনে কাইয়্যিম €ঞ্্ছ) বুঝাতে চেয়েছেন: নাবী ও রসুল প্রেরণের কারণ হলো, সঠিক দীনের ওপর প্রতিষ্ঠিত থাকার পরে সে বিষয়ে মানুষদের মতভেদে লিপ্ত হওয়া । যেমন: অনেক যুগ ধরে আরবরা ইবরাহীম আলাইহিস সালাম এর দীনের ওপর ছিল। পরিশেষে আম্র ইবনে লুহাই আবির্ভাব ঘটায়। বিশেষত হেজায তথা মক্কা-মদীনায় । তখন থেকে আবারও গাইরুল্লাহর ইবাদত বা পূজা করা শুরু হয়ে যায়। ফলে এ সকল পবিত্র ভূমি ও পার্শ্ববর্তী এলাকা শিরকে ছেয়ে যায়। অবশেষে আল্লাহ তা'আলা তার শেষ নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করলে তিনি মানুষদেরকে তাওহীদ ও ইবরাহীম আলাইহিস সালাম এর দীনের প্রতি আহ্বান করেন। আল্লাহর একত্তের বিশ্বাস ও দীনে পরিচালনা করেন। তিনি মুর্তিসমূহ ভেঙ্গে ফেলেন, আল্লাহ তার মাধ্যমে দীন ইসলাম পূর্ণ করত তার দ্বারাই বিশ্ববাসির ওপর তার নিয়ামত পরিপূর্ণ করেন। এ উম্মাতের শুরুর দিকের মর্যাদাপূর্ণ যুগের লোকেরা তার দেখানো পথে চলেন। পরবর্তী সময়ে অজ্ঞতা-মুর্খতা প্রসার লাভ করত নির্ভেজাল ইসলাম ধর্মে ভিন্ন ধর্মের অনেক ভেজাল প্রবেশ করে। অনেক পথভ্রষ্ট দাঈদের কারণে উম্মাতে মুহাম্মাদীয়ার মাঝে আবারো নতুন করে বহু শিরকের প্রচলন শুরু হয়। এ উম্মাতের শিরকে পতিত হওয়ার আরো অনেক কারণ রয়েছে। যেমন: ওলী-আওলিয়া ও সৎ ব্যক্তিদের সম্মানের পথ ধরে কবর পাকা করণ ও তার ওপর গম্বুজ নির্মাণ করা, তাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সীমালজ্বন করা, এমনকি তাদের কবরের ওপর মাযার-গম্থুজ ইত্যাদি তৈরী করত এগুলোকে প্রতিমা (মূর্তি) হিসাবে গ্রহণ করে তার ইবাদত করা শুরু হয়। তাদের নিকটে প্রার্থনা, ফরিয়াদ বা বিপদ হতে মুক্তি কামনা, তাদের জন্য যবেহ ও নযর মানত করাসহ আরো অনেক শিরকের সূত্রপাত ঘটে । যারা এসব করে তারা এ শিরকগুলোকে সৎ ব্যক্তিদের দ্বারা ওসীলা করা এবং তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ বলে নাম দেয় । তাদের ধারণা অনুযায়ী এটা মৃত ব্যক্তিদের ইবাদত নয়। অথচ তারা বেমালুম ভুলে গেছে, এটাই ছিল পূর্বের মুশরিকদের উক্তি। তারা বলত,

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।