Mutashabihat
/ ১২
📝 লেখা 📖 পিডিএফ

এসবের তাফসীরের ক্ষেত্রে হুকুম হল 'শ্রবণ' এবং 'দর্শন' এর তাফসীরের মতই। অর্থাৎ সবক্ষেত্রেই এই শর্ত যুক্ত করা ওয়াজিব এমন ইস্তিকরার নয় যেটি বস্তুকে আবশ্যক করে,এমন উলু নয় যেটি জিহাতকে তাকাজা করে,এমন ইস্তিলা নয় যেটির পূর্বে 'অক্ষমতা' রয়েছে। এমন ইকবাল নয় যেটির পূর্বে 'পেছনে যাওয়া রয়েছে। এসব হাকিকী লুগাবী অর্থসমূহ সালাফের মাসলাকে অন্তভূক্ত হওয়ার দলীল হল কুরআনের প্রচার একটি সাধারণ আদেশকৃত বিষয়। এটা সুস্পষ্ট যে অনারবীকে অনুবাদ ব্যতীত তাবলীগ করা সম্ভব না।এখন অনুবাদ মূল শব্দের স্থলাভিষিক্ত না হলে এই অংশগুলো তাবলীগ করা সম্ভব হবে না।অথচ সেটিই মূল মাসলাক। তাই অনুবাদকে মূল শব্দের স্থলাভিষিক্ত বলা আবশ্যক। তাই ইস্তিওয়ার যখন অনুবাদ হবে তখন এ লুগাবী হাকিকী অর্থসমূহ থেকেই কোন একটির অনুবাদ হবে।

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।