Mutashabihat
/ 12
📝 Text 📖 PDF

এই মুতাশাবিহ দু প্রকার। একটি হল যার 'লুগাবী মাদলুল'ই কারো নিকট জানা থাকে না। যেমনঃ 'মুকাত্তাআত,' আরেকটি হল যার 'লুগাবী মাদলুল' জানা থাকে কিন্তু কোন আকলী বা নকলী দলিলের বিরোধীতা আবশ্যক হয়ে যাওয়ার কারণে সেটি(লুগাবী মাদলুল) উদ্দিষ্ট অর্থ হিসেবে গ্রহণ করা যায় না। এই শেষ প্রকারটি দু প্রকার। একটি হল এসব একাধিক অর্থ থেকে কোন একটিকে কোন দলিলের ভিত্তিতে তারজীহ বা প্রাধান্য দেওয়া হয়নি। আরেকটি হল সেগুলো থেকে কোন একটিকে তারজীহ বা প্রাধান্য দেওয়া হয়েছে চাই সেটি 'ক্কতয়ী' বা অকাট্য দলিল দ্বারা হোক কিংবা 'যন্বী'বা প্রবল শক্তিশালী দলিল দ্বারা হোক। এটি গেল 'আক্লসাম' বা প্রকরণের বর্ণনা।

— Page 3 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.