দ্বিতীয়টি হল যখন তাফসীল(বিস্তারিত) বলে তখন 'তাকাইয়ুফ'(কাইফিয়াতবিশিষ্ট হওয়া) এবং 'তাজসীম'(দেহবিশিষ্ট হওয়া)এর ধারণা সুষ্টিকারী শিরোনাম ইখতিয়ার করে। তৃতীয়টি হল 'তাবীল' এর মাসলাককে নিঃশর্তভাবে বাতিল বলে হাজার হাজার আহলে হক্ককে 'তাদলীল' করে(গামরাহ বলে) অথচ আহলে হক্কের নিকট তাদের মাসলাকের শুদ্ধতার ভিত্তিও হাদিসসমূহ এবং শরীয়াহর নিয়মকানুনও। নিয়মকানুনের বর্ণনাতো এই লেখাতেই উল্লেখ করা হয়েছে আর হাদিসসমূহ 'তামহীদুল ফারশ' নামক রিসালায় উল্লেখ আছে। চতুর্থ হল 'ইস্তিকরার' দ্বারা তাফসীর করাকে সালাফের মাসলাক বুঝে কিন্ত অন্যান্য আভিধানিক তাফসীরগুলোকে খালাফের তাবীল মনে করে অথচ সবগুলোই একই পর্যায়ের এটাতো উপরে সুস্পষ্ট হয়ে গেছে। অবশ্য অন্যান্য গায়রে মুতাশাবিহ আয়াতের মধ্যে অধিকহারে 'ইস্তিকরার' এর অর্থে ব্যবহৃত হওয়া ইস্তিকরার এর তাফসীর এক প্রকারের প্রাধান্য পাওয়ার কারণ। ১০
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.