৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ কাহ্ফ ১৮ ৮৯ পারাঃ ১৬ কিছু ছিল। হযরত আলী (রাঃ) বলেনঃ তার এই নামের কারণ এই যে, তিনি ছিলেন আল্লাহ তাআ'লার একজন সৎ বান্দা । তিনি স্বীয় কওমকে আল্লাহর পথে আহ্বান করেন । লোকেরা তীর বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায় এবং তার মাথার এক দিকে এমনভাবে আঘাত করে যে, তিনি শহীদ হয়ে যান। আল্লাহ তাআ'লা তাকে পুনরুজ্জীবিত করেন। আবার লোকেরা তার মাথার অন্য দিকে আঘাত করে। ফলে, পুনরায় মৃত্যু বরণ করেন। এজন্যেই তাঁকে যুলকারনাইন বলা হয়। একথাও বলা হয়েছে যে, পূর্ব ও পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেন বলে তাকে যুলকারনাইন বলা হয়। মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম । সাথে সাথে আমি তাকে সামরিক শক্তি ও যুদ্ধান্ত্রও দান করেছিলাম । পূর্ব হতে কর্তৃত্বাধীন ছিল। আমি তাকে প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম । তিনি সমস্ত ভাষা জানতেন । যে কওমের সাথে তার যুদ্ধ হতো তিনি তাদের ভাষাতেই কথা বলতেন। একদা হযরত মুআ"বিয়া (রাঃ) হযরত কা'ৰ আহ্বারকে (রোঃ) বলেনঃ “আপনি কি বলেন যে, যুলকারনাইন তার ঘোড়াটি সারিয়ার (তারকা) সাথে বাধতেন?” উত্তরে তিনি বলেনঃ “আপনি যখন এটা বললেন তখন শুনুন! আল্লাহ তাআলা বলেনঃ “আমি তাকে জিনিসের সব সরঞ্জাম ও আসবাবপত্র দান করেছিলাম ।” প্রকৃতপক্ষে এই অস্বীকারের ব্যাপারে সত্য "হযরত মুআ*বিয়ার (রাঃ) সাথেই ছিল। এজন্যেও যে, হযরত কা'ব রোঃ) লিখিত যা কিছু যেখানেই পেতেন বর্ণনা করে দিতেন। যদিও তা মিথ্যা হতো। এজন্যেই তিনি বলতেনঃ “কাবৈর মিথ্যা তো বার বার সামনে এসেছে ।” অর্থাৎ তিনি নিজে তো মিথ্যা বানিয়ে নিতেন না বটে, কিন্তু তিনি যে রিওয়াইয়াতই পেতেন তা সনদহীন হলেও বর্ণনা করে দিতে দ্বিধাবোধ করতেন না। আর এটা তো স্পষ্ট কথা যে, বানী ইসরাঈলের রিওয়াইয়াত মিথ্যা, অশ্লীল কথন এবং পরিবর্তন ও পরিবর্ধন হতে রক্ষিত নয়। তা ছাড়া কেননা, আমাদের হাতে আল্লাহর কিতাব ও তীর রাসুলের সেঃ) বিশুদ্ধ হাদীস সমূহ বিদ্যমান রয়েছে। বড়ই দুঃখের বিষয় যে, এই বানী ইসরাঈলের রিওয়াইয়াতগুলি মুসলমানদের মধ্যে অনেক অকল্যাণ টুকিয়ে দিয়েছে এবং বড় রকমের ফাসাদ ছড়িয়ে দিয়েছে । হযরত কা'ব (রাঃ) এই বানী ইসরাঈলের রিওয়াইয়াতকে প্রমাণ করতে গিয়ে কুরআন কারীমের এই
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।