৬/৬//.03012161/১10.00]া) সুরাঃ কাহ্ফ ১৮ ৮৮ পারাঃ ১৬ “আমাদেরকে এমন কিছু শিখিয়ে দিন যা আমরা মুহাম্মদকে (সঃ) জিজ্ঞেস করবো এবং তিনি তার উত্তর দিতে পারবেন না।” তখন তারা তাদেরকে বলেছিলঃ “প্রথম প্রশ্ন তোমরা তাকে এঁ ব্যক্তির ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করবে, যিনি সারা ভূ-পৃষ্টে ভ্রমণ করেছিলেন। তোমরা তাকে দ্ধিতীয় প্রশ্ন এ যুবকদের সম্পর্কে করবে, যারা সম্পূর্ণরূপে উধাও হয়ে গিয়েছিলেন। আর তৃতীয় প্রশ্ন করবে রূহ্ সম্পর্কে” তাদের এই প্রশ্নশ্ুলির উত্তরে এই “সূরায়ে কাহ্ফ' অবতীর্ণ হয়। রিওয়াইয়াতে এটাও আছে যে, ইয়াহ্দীদের একটি দল রাসূলুল্লাহকে (সঃ) যুলকারনাইনের ঘটনা জিজ্ঞেস করতে এসেছিল । তিনি তাদেরকে দেখেই বলেনঃ “তোমরা এই ঘটনা জিজ্ঞেস করতে এসেছো।” অতঃপর তিনি তাদের কাছে ঘটনাটি বর্ণনা করেন। তাতে রয়েছে যে, তিনি রোমের একজন যুবক ছিলেন। তিনিই ইসকানদারিয়া শহরের ভিত্তি স্থাপন করেন। তাকে একজন ফেরেশতা আকাশ পর্যন্ত উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এবং দেয়াল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলেন। তিনি এমন কতকগুলি লোককে দেখেছিলেন, যাদের মুখ ছিল কুকুরের মত । কিন্তু এতে বড়ই দীর্ঘসৃতিকা, অস্বীকৃতি ও দুর্বলতা রয়েছে। এর মারফূ" হওয়া প্রমাণিত নয়। প্রকৃতপক্ষে এটা বাণী ইসরাঈলের রিওয়াইয়াত। এটা বড়ই বিস্ময়কর ব্যাপার যে, আবু যার আপরাযীর (রঃ) মত একজন আল্লামা স্থীয় গ্রন্থ দালাইলুন নবুওয়ার মধ্যে এটা আনয়ন করেছেন। এপ বর্ণনা তীর ন্যায় একজন মনীষীর পক্ষে অতি বিস্ময়করই বটে । এটাও ঠিক নয়। দ্বিতীয় ইসকান্দার ছিলেন রোমক। তিনি হলেন ইসকান্দার ইবনু ফায়লীস আল মাকদূনী আল ইউনানী । তার উষীর ছিলেন বিখ্যাত দার্শনিক ফলযারিষ্টটল। এসব ব্যাপারে আল্লাহ তাআ*লাই সবচেয়ে ভাল জানেন । তার দ্বারাই রোমের ইতিহাস শুরু হয়। তিনি ছিলেন হযরত ঈসার (আঃ) তিনশ বছর পূর্বে । আর প্রথম ইসকান্দার যার বর্ণনা (আঃ) যামানার লোক। যেমন আযরাকী (রঃ) প্রভৃতি গুরুজন বর্ণনা করেছেন। তিনি হযরত ইবরাহীম খলীলের (আঃ) সাথে বায়তুল্লাহ শরীফের ভিত্তি স্থাপন করেন এবং এরপর ওর তাওয়াফ করেন। তার উপর তিনি ঈমান আনয়ন করেন এবং তার অনুসারী হন। আল্লাহ তাআ'লার ফযলে তার বহু ঘটনা আল বিদাইয়াহ্ ওয়ান নিহাইয়ার মধ্যে বর্ণনা করে দিয়েছি । ওহাব ইবনু মুনাববাহ (রঃ) বলেন যে, তিনি বাদশাহ ছিলেন । তার মাথার দুদিকে তামা থাকতো বলে তাঁকে যুলকারনাইন (দুটি শিং বিশিষ্ট) বলা হতো । কারণ এটাও বলা হয়েছে যে, তিনি রোম ও পারস্যের বাদশাহ ছিলেন। কেউ কেউ বলেছেন যে, আসলেই তার মাথার দুদিকে শিং-এর সাথে সাদৃশ্যযুক্ত
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।