Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ কাহ্‌ফ ১৮ ৮৫ পারাঃ ১৬ এ আয়াতে রয়েছেঃ “তোমার প্রতিপালক ইচ্ছা করলেন' এখানে ইচ্ছার সম্পর্ক আল্লাহ তাআ”লার সাথে স্থাপন করার কারণ এই যে, যৌবনে পৌঁছাতে আল্লাহ ছাড়া আর কেউই সক্ষম নয়। দেখা যায় যে, শিশুর ব্যাপারে ও নৌকার ব্যাপারে ইচ্ছার স্ম্পূর্ক আল্লাহ তাআ"'লা নিজের দিকে লাগিয়েছেন। যেমন বলেছেনঃ (১৩ (আমি ইচ্ছা করলাম) এবং ৫১১ (আমি ইচ্ছা করলাম)। এ সব ব্যাপারে আল্লাহ তাআ"'লাই সবচেয়ে ভাল জানেন। অতঃপর হযরত খিযুর (আঃ) হযরত মুসাকে (আঃ) বললেনঃ “যে তিনটি ঘটনাকে আপনি বিপজ্জনক মনে করেছিলেন । প্রকৃতপক্ষে তা ছিল আল্লাহর রহমত । নৌকার "মালিকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বটে । কিন্তু তা ক্রটিযুক্ত করার ফলে সম্পূর্ণরূপে রক্ষা পেয়েছে । শিশুটির হত্যার ফলে তার পিতা-মাতা সাময়িকভাবে দুঃখ পেলেও চিরদিনের দুঃখ ও আল্লাহর শাস্তি থেকে বেঁচে গেছে । এরপরে তারা সুসন্তান লাভ করেছে । আর দেয়াল ঠিক করে দেয়ার ফলে এঁ সৎকর্মশীল লোকটির সন্তানদয়ের গুপ্তধন রক্ষিত হয়। এই কাজগুলি আমি আমার খেয়াল খুশীমত করি নাই+ বরং আল্লাহ তাআলার আদেশ পালন করেছি মাত্র ।” এর দ্বারা কেউ কেউ হযরত খিযুরের নবুওয়াতের উপর দলীল গ্রহণ করেছেন। ইতিপূর্বে এর উপর পূর্ণভাবে আলোচনা সমালোচনা হয়ে গেছে । কারো কারো মতে তিনি রাসূল ছিলেন। একটি উক্তি আছে যে, তিনি ফেরেশতা ছিলেন। কিন্তু অধিকাংশ গুরুজনের মতে তিনি আল্লাহর ওয়ালী ছিলেন। ইমাম ইবনু কুতায়বা (রঃ) “মাআ'রিফ' গ্রন্থে লিখেছেন যে, হযরত খিযুরের (আঃ) নাম ছিল বালিয়া ইবনু মালকান ইবনু ফা*লেগ, ইবনু আবির ইবনু শা”নিখ ইবনু আরফাখ্‌শাদ ইবনু সা"ম ইবনু নৃহ (আঃ)। তার কুনিয়াত (পিতৃ পদবীযুক্ত নাম) আবুল আববাস এবং উপাধী খিয্র (আঃ) । ইমাম নাওয়াভী (রঃ) “তাহ্যীবুল আসমা গ্রন্থে লিখেছেন যে, হযরত খিষুর (আঃ) একজন শাহযাদা ছিলেন। তিনি (নাওয়াভী রেঃ)) এবং ইবনু সালাহ্‌ (রঃ) তো উক্তি করেছেন যে, তিনি এখন পর্যন্ত জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন । আর কোন কোন হাদীসেও এর উল্লেখ রয়েছে । কিন্তু ওগুলির একটিও বিশুদ্ধ নয়। এই ব্যাপারে সবচেয়ে বেশী মাশ্ৃহুর হলো এ হাদীসটি যাতে আছে যে, রাস্লুল্লাহর (সাঃ) প্রতি সমবেদনা প্রকাশের জন্যেই তিনি আবির্ভূত হয়েছিলেন। কিন্তু এর সনদও দুর্বল। অধিকাংশ মুহাদ্দিস এর বিপরীত মতপোষণ করেছেন এবং আজ পর্যন্ত হযরত খিষরের (আঃ) জীবিত থাকাকেও স্বীকার করেন না। তাদের একটি

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।