৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ কাহফ ১৮ ৮৪ পারাঃ ১৬ নীচে তাদের মাল প্রোথিত ছিল। সঠিক তাফসীর তো এটাই । তবে এটাও বর্ণিত আছে যে, ওটা ছিল জ্ঞান ভাগ্ডার। এমনকি একটি মারফৃ" হাদীসে রয়েছে যে, কুরআন কারীমে যে গুপ্ত ধনের উল্লেখ আছে তা ছিল খাটি সোনার ফালি। তাতে লিখিত ছিলঃ “বিস্মিত হতে হয় এ ব্যক্তিকে দেখে, যে তাকদীরকে বিশ্বাস করে, অথচ স্বীয় প্রাণকে পরিশ্রম ও কষ্টের মধ্যে নিক্ষেপ করেছে এবং দুঃখ ও চিন্তার মধ্যে পড়ে থাকছে! আশ্চর্ষের বিষয় যে, জাহান্নামের শাস্তির কথা স্বীকার করেও হাসি-তামাশার মধ্যে লিপ্ত হয়েছে! বড়ই বিস্ময়কর ব্যাপার যে, মৃত্যুকে বিশ্বাস করা সত্বেও গাফেল ও উদাসীনভাবে জীবন যাপন করছে।” এ ফালির উপর “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ) লিখিত ছিল । * পূর্ব যুগীয় গুরুজন হতেও এই ব্যাপারে কিছু হাদীস বর্ণিত আছে। হযরত হাসান বসীর (রঃ) বলেন যে, ওটা ছিল সোনার ফালি । তাতে “বিসমিল্লাহির রহ্মানির রাহীম" এর পরে প্রায় উপরে উল্লিখিত উপদেশাবলী লিখিত ছিল এবং শেষে কালেমায়ে তাইয়্েবাহ লিপিবদ্ধ ছিল। জাফর ইবনু মুহাম্মদ রেঃ) বলেন যে, এ ফালিতে আড়াই লাইন লিখিত ছিল, পূর্ণ তিন লাইন নয় (শেষ পর্যন্ত) | বর্ণিত আছে যে, এই দুই ইয়াতীম তাদের সপ্তম পুরুষের পুণ্যের বরকতে রক্ষিত হয়েছিল। যে মনীষীরা এই ব্যাখ্যা করেছেন তাদের এই তাফসীরও পূর্বের তাফসীরের বিপরীত নয়। কেননা, এতেও রয়েছে যে, এই জ্ঞান ও উপদেশপূর্ণ কথাগুলি সোনার ফালির উপর লিখিত ছিল আর এটা প্রকাশ্য কথা যে, সোনার ফালি নিজেই মাল এবং অতি মূল্যবান সম্পদ । এ সব ব্যাপারে আল্লাহ তাআ'লাই সবচেয়ে ভাল জানেন। এই আয়াত দ্বারা এটাও সাব্যস্ত হয় যে, মানুষের পুণ্যের কারণে তার সন্তান সন্ততিরাও দুনিয়া ও আখেরাতে আল্লাহর মেহেরবানী লাভ করে থাকে । এটা কুরআন ও হাদীসে পরিষ্কারভাবে বর্ণিত আছে । দেখা যায় যে, এই আয়াতে এ ইয়াতীম ছেলে দু'টির কোন প্রশংসা বর্ণনা করা হয় নাই, বরং তাদের পিতার সততা ও সৎকর্মশীলতার বর্ণনা দেয়া হয়েছে। আর এটা পূর্বেই বর্ণিত হয়েছে যে, পিতার বরকতের কারণে তাদের হিফাযত করা হয়েছিল। সে ছিল তাদের সপ্তম পুরুষ । এ সব ব্যাপারে আল্লাহ তাআ*লাই সঠিক জ্ঞানের অধিকারী । ১. এর একজন বর্ণনাকারী হলেন বাশ্র ইবনু মুনযির। কথিত আছে যে, তিনি মুসাইসিয়ার কাধী ছিলেন । তার হাদীস সন্দেহজনক ।
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।