৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ কাহ্ফ ১৮ ৭৮ -. পারাঃ ১৫ হযরত খিযুর (আঃ) তখন হযরত মুসাকে (আঃ) তার ওয়াদা স্মরণ করিয়ে দেন এবং বলেনঃ “আপনি শর্তের উল্টো করেছেন। আমি তো আপনাকে পূর্বেই বলেছিলাম যে, আপনি এসব বিষয় অবগত নন এবং এগুলোর জ্ঞান আপনার নেই। সুতরাং চুপ থাকবেন, কোন প্রশ্ন করবেন না। এ সব কাজের যোক্তিকতা ও হিকমত আল্লাহ তাআ'লা আমাকে জানিয়েছেন, আর আপনার কাছে এগুলি গ্প্ত রয়েছে ।” হযরত মুসা (আঃ) তখন হযরত খিযুরকে আঃ) বললেনঃ “আমার এই ভুলের জন্যে আমাকে ক্ষমা করে দিন এবং আমার ব্যাপারে অত্যাধিক কঠোরতা অবলম্বন করবেন না।” পূর্বে বিস্তারিত ঘটনার যে দীর্ঘ হাদীসটি বর্ণিত হয়েছে তাতে রয়েছে যে, এই প্রথম প্রশ্নটি বাস্তবিকই ভুল বশতঃই ছিল৷ ৭৪। অতঃপর তারা চলতে 4 », 29, ৮ লাগলো, চলতে চলতে তাদের 1১৮ ০4600 (45) সাথে এক বালকের সাক্ষাৎ হলে 15467 সে তাকে হত্যা করলো; তখন রান মূসা আঃ) বললোঃ আপনি কি ৯৭) ৮০০45 এক নিষ্পাপ জীবন নাশ তির ১৫৫ ৯৫ আপনি তো এক গুরুতর অন্যায় টা কাজ করলেন। আল্লাহ তাআ"লা বলেন যে, এরপর তারা এক সাথে চলতে চলতে এক গ্রামে কতকগুলি বালককে খেলারত অবস্থায় দেখতে পান। তাদের মধ্যে একটি বালক ছিল খুবই সুশ্রী ও বুদ্ধিমান । হযরত খিয্র (আঃ) বালকটিকে ধরে মাথা ভেঙ্গে দেন অথবা পাথর দ্বারা বা হাত দ্বারা তার গলা মোচড়িয়ে দেন। সাথে সাথে বালকটি মারা যায়। এ দেখে হযরত মুসা (আঃ) তাকে বলেনঃ “আপনি এটা কি কাজ করলেন? এক নিষ্পাপ ছোট ছেলেকে কোন শরীয়ত সম্মত কারণ ছাড়াই মেরে ফেললেন! আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন! পঞ্চদশ পারার তাফসীর সমাপ্ত
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।