Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ কাহ্‌ফ ১৮ ৭৩ পারাঃ ১৫ হযরত ইবনু আব্বাস রোঃ) বলেন যে, এ দেয়ালের নীচের গুপ্তধন ছিল শুধু ইল্ম। আর একটি রিওয়াইয়াতে আছে যে, যখন হযরত মুসা (আঃ) ও তার কওম মিসরের উপর জয়যুক্ত হন তখন তারা এখানে এসে সুখে শান্তিতে বসবাস করতে থাকেন । তখন হযরত মুসাকে আঃ) আল্লাহ তাআ'লা নির্দেশ দেনঃ “তোমার কওমকে আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দাও।” এই নিদের্শ অনুযায়ী হযরত মুসা (আঃ) ভাষণ দেয়ার জন্যে দাড়িয়ে যান এবং তার কওমের সামনে মহান আল্লাহর নিয়ামতরাজির বর্ণনা শুরু করে দেন। তিনি তাদেরকে সম্বোধন করে বলেনঃ “ আল্লাহ তাআলা তোমাদেরকে এই নিয়ামত দান করেছেন। ফিরাউন ও তার লোক লক্কর থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছেন এবং তোমাদের এ শত্রদেরকে পানিতে নিমজ্জিত করেছেন । সাথে তিনি কথা বলেছেন এবং তাকে নিজের জন্যে পছন্দ করেছেন। তিনি তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন। তোমাদের নবী সমস্ত দুনিয়াবাসী হতে উত্তম।” মোট কথা, বেশ জোরে শোরে আল্লাহর অসংখ্য নিয়ামতরাজি তাদেরকে স্মরণ করিয়ে দেন। তখন বাণী ইসরাঈলের একজন লোক তীকে বলেঃ “আপনি সবই সত্য কথাই বললেন। হে নবী (আঃ)! দুনিয়ায় আপনার চেয়ে বড় আলেম আর কেউ আছে কি?” তিনি স্বতঃম্ফুর্তভাবে বলে ফেলেনঃ “না ।” তৎক্ষণাৎ আল্লাহ তাআ'লা হযরত জিবরাঈলকে (আঃ) তার কাছে পাঠিয়ে দেন এবং তার মাধ্যমে বলেনঃ “হে মুসা (আঃ)! আমি আমার ইলম কোথায় কোথায় রাখি তা তুমি জান কি? নিশ্চয়ই সমুদ্রের ধারে একজন লোক রয়েছে যে তোমার চেয়েও বড় আলেম ।” হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেনঃ এর দ্বারা হযরত খিয্রকে আঃ) হয়েছে। হ্যরত মুসা আঃ) তখন আল্লাহ তাআ'লার নিকট প্রার্থনা করেনঃ “হে আল্লাহ আমি তাকে দেখতে চাই ।" তার কাছে ওয়াহী আসলোঃ “তুমি সমুদ্রের ধারে চলে যাও । সেখানে একটা মাছ পাবে তা তুমি নিয়ে নেবে। এ মাছটি তুমি তোমার সঙ্গীর কাছে সমর্পণ করবে । তারপর সমুদ্রের ধার দিয়ে চলতে থাকবে । যেখানে তুমি মাছটিকে ভুলে যাবে এবং ওটা তোমার নিকট থেকে হারিয়ে যাবে সেখানে তুমি আমার এ বান্দাকে পাবে।” হযরত মুসা (আঃ) চলতে চলতে যখন কান্ত হয়ে পড়লেন তখন তিনি তার গোলাম সঙ্গীটিকে মাছের ব্যাপারে জিজ্ঞেস করলেন। সে উত্তরে বললোঃ “যে পণ্থরের কাছে আমরা বিশ্রাম নিচ্ছিলাম সেখানে আমি মাছটির কথা ভুলে পিয়েছিলাম এবং আপনার কাছে ওটা বর্ণনা করা হতেও শয়তান আমাকে হুলিয়ে দিয়েছিল । আমি দেখলাম যে, মাছটি যেন সুড়ঙ্গ বানিয়ে নিয়ে সমুদ্রে

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।