৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ কাহ্ফ ১৮ ৭১ পারাঃ ১৫ সহীহ বুখারীর আর একটি হাদীসে আছে যে, হযরত সাঈদ জুবাইর (রাঃ) বলেনঃ একদা আমি হযরত ইবনু আব্বাসের (রাঃ) বাড়ীতে তীর কাছে ছিলাম। তিনি বলেনঃ “কারো কিছু প্রশ্ন করার থাকলে আমাকে করতে পারো । আমি বললামঃ আল্লাহ আমাকে আপনার উপর উৎসর্গ করুন। কুফার একজন বক্তা আছে যার নাম নাউফ। তারপর পূর্ণ হাদীসটি হাদীসটির মতই বর্ণনা করা হয়। তাতে রয়েছে যে, হযরত মুসার (আঃ) এভাষণে চক্ষুপ্তলি অশ্রুসিক্ত হয়েছিল এবং অন্তরগুলি কোমল হয়ে পড়েছিল । ভূ-পৃষ্ঠে আপনার চেয়ে বড় আলেম আর কেউ আছে কি?” উত্তরে তিনি বলেনঃ “না ।” তার এই জবাবে আল্লাহ তাআ'লা অসন্তুষ্ট হন। কেননা, তিনি এর সঠিক জ্ঞান আল্লাহ তাআ"লার দিকে ফিরিয়ে দেন নাই । তাতে রয়েছে যে, হযরত মুসা (আঃ) লক্ষণ দেখতে চাইলে আল্লাহ তাআ'লা তাকে বলেনঃ “একটি মরা মাছ তোমার সাথে রাখো । যেখানে মাছটি জীবিত হয়ে যাবে সেখানে তুমি এ জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ পাবে ।”” মহান আল্লাহর এই নিদের্শ অনুযায়ী তিনি একটি মরা মাছ নিয়ে থলেতে রেখে দেন এবং স্বীয় সঙ্গীকে বলেনঃ “তোমার কাছে শুধু এটুকুই যে, যেখানে এই মাছটি তোমার নিকট থেকে চলে যাবে সেখানে আমাকে খবর দেবে ।” তীর সঙ্গী বললেনঃ “এতো খুবই সহজ কাজ ।” তার নাম ছিল ইউশা' ইবনু নূন আঃ)। 3৩, দ্বারা তাকেই বুঝানো হয়েছে। এ দুই বুযর্গ ব্যক্তি একটি গাছের নীচে সিক্ত জায়গায় অবস্থান করছিলেন। হযরত মুসাকে আঃ) ঘুমে ধরে বসে এবং হযরত ইউশা' (আঃ) জেগে থাকেন। এমন সময় মাছটি লাফিয়ে ওঠে । তিনি মনে করেন যে, এখন তাকে জাগানো ঠিক নয়। এ হাদীসে এও রয়েছে যে, মাছটি পানিতে নেমে যাওয়ার সময় পানিতে যে সুড়ঙ্গ হয়েছিল সেটাকে হাদীসের বর্ণনাকারী হযরত আমর (রাঃ) নিজের বৃদ্ধাঙ্গুলী ও ওর পার্শ্ববর্তী দু'টি অঙ্গুলীকে বৃত্ত করে দেখিয়ে দেনঃ 'এই ভাবে হয়েছিল যেভাবে পাথরে হয়ে থাকে ।' ফিরবার পথে সমুদ্র তীরে বিছানো সবুজগদীর উপর হযরত খিষরকে (আঃ) তিনি দেখতে পান। এ সময় তিনি গায়ে চাদর জড়িয়ে ছিলেন। হযরত মূসার (আঃ) সালামের পর তিনি কথা বলেন। এ হাদীসে এও রয়েছে যে, হযরত খিযর (আঃ) হযরত মুসাকে (আঃ) বলেছিলেনঃ “আপনার কাছে তো তাওরাত বিদ্যমান ব্রয়েছে এবং আকাশ থেকে আপনার নিকট ওয়াহী আসছে, এটা কি যথেষ্ট নয়? আমার জ্ঞান তো আপনার জন্যে উপযুক্ত নয় এবং আপনাকে জ্ঞান দ:নের যোগ্যতাও আমার নেই ।” তাতে আছে যে, নৌকাটির তক্তা ভেঙ্গে দিয়ে তাতে তিনি একটি তাত বেঁধে দেন। প্রথম বারের প্রশ্নটি হযরত মুসার (3) ভুল বশতঃই ছিল। দ্বিতীয় প্রশ্নটি ছিল শর্ত হিসেবে । আর তৃতীয়
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।