৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ কাহ্ফ ১৮ ৬৯ পারাঃ ১৫ “এই ভূখণ্ডে এই সালাম কেমন?” তিনি বলেনঃ আমি হলাম মুসা (আঃ)।” তিনি জিজ্ঞেস করেনঃ “বানী ইসরাঈলের মুসা আঃ)?” তিনি জবাবে বলেনঃ “হা, আমি আপনার কাছে এই জন্যেই এসেছি যে, আল্লাহ তাআলার পক্ষ হতে আপনি যেসব ভাল কথা শিখেছেন তা আমাকে শিখিয়ে দিবেন।” তিনি বললেনঃ “হে মুসা (আঃ)! আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। কারণ, আমার যে জ্ঞান রয়েছে আপনার তা নেই এবং আপনার যে জ্ঞান রয়েছে তা আমার নেই । আল্লাহ তাআলা আমাদের দু'জনকে পৃথক পৃথক জ্ঞান দান করেছেন।” তখন হযরত মুসা (আঃ) বললেনঃ “ইনশাআল্লাহ আপনি দেখবেন যে, আমি ধৈর্য ধারণ করবো । আপনার কোন কাজেরই আমি বিরুদ্ধাচরণ করবো না।” হযরত খিযুর (আঃ) তখন তাকে বললেনঃ “ আচ্ছা, আপনি যদি আমার সাথে থাকতেই চান, তবে আমাকে নিজে কোন কথা জিজ্ঞেস করবেন না, যে পর্যন্ত না আমি আপনাকে জানিয়ে দেই।” এভাবে কথা করে নিয়ে তারা দু'জন চলতে শুরু করলেন। নদীর তীরে একটি নৌকা ছিল। মাঝিকে হযরত খিযুর (আঃ) তাদেরকে নৌকায় নিয়ে যেতে অনুরোধ করেন । মাঝি হযরত খিযুরকে (আঃ) চিনে নেয় এবং বিনা ভাড়াতেই তীদেরকে নৌকায় উঠিয়ে নেয়। নৌকায় চড়ে তীরা কিছু দূর গিয়েছেন এমতাবস্থায় হযরত মুসা (আঃ) দেখেন যে, হযরত খিফ্র আঃ) নীরবে কুড়াল দিয়ে নৌকার একটি তক্তা ফাড়তে রয়েছেন। এ দেখেই হযরত মুসা (আঃ) তাঁকে বললেনঃ “আপনি এ করেন কি? মাঝি তো আমাদের প্রতি অনুগ্রহ করেছে যে, আমাদেরকে বিনা ভাড়ায় নৌকায় উঠিয়েছে। আর আপনি তার নৌকা ছিদ্র করতে রয়েছেন! এর ফলে তো নৌকার সব আরোহী ডুবে যাবে । এতো বড়ই অন্যায় কাজ ।” জবাবে হযরত খিযুর (আঃ) তাকে বললেনঃ “দেখুন ! আমি তো আপনাকে পূর্বেই বলেছিলাম যে, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না?” হযরত মুসা আঃ) তখন ওযর পেশ করে বললেনঃ “ আমার ত্রুটি হয়ে গেছে। ভুল বশতঃ আমি প্রশ্ন করে বসেছি। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি কঠোর হবেন না।” রাসূলুল্লাহ সেঃ) বলেনঃ সত্যিই তীর প্রথম ত্রুটিটি ভুল বশতঃই ছিল। বর্ণিত আছে যে, এ নৌকাটির একটি তক্তার উপর একটি পাখি এসে বসে এবং পানিতে চঞ্চু ডুবিয়ে পানি নিয়ে উড়ে যায়। এ সময় হযরত খিযূুর আঃ) হযরত মুসাকে (আঃ) বলেনঃ “হে মুসা (আঃ) আল্লাহর জ্ভীনের তুলনায় আমার ও আপনার জ্ঞান ততটুকু, এইপাখীটির চঞ্চতে ওঠা পানিটুকু সমুদ্রের সমস্ত পানির তুলনায় যতটুকু ।” অতঃপর নৌকাটি তীরে লেগে যায়। নৌকা থেকে নেমে তীরা চলতে থাকেন। পথে
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।