৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ কাহ্ফ ১৮ ৬৭ পারাঃ ১৫ পর্যন্ত বাকী থেকে যায় । এ চিহ্ু দেখেই হযরত মুসা (আঃ) বলেনঃ “আমরা তো এরই সন্ধানেই ছিলাম ।” মাছটির কথা ভুলে গিয়ে তারা দু'জন সামনের দিকে এগিয়ে যান। এখানে একথাটি স্মরণ রাখার বিষয় যে, একটি কাজ দু'জনের সাথে সম্পর্ক যুক্ত হয়েছে । মাছটির কথা ভূলে গিয়েছিলেন শুধু হযরত ইউশা (আঃ) অথচ বলা হয়েছে যে, তারা দু'জন ভুলে গেলেন। যেমন কুরআন কারীমে রয়েছেঃ পিঠ পাঠ ৪ টা - ৩৮০0৩ ১5৩) ০৯৬০০ ৪০০ অর্থাৎ “এ দু'টি সমুদ্রের মধ্য হতে মুক্তা ও প্রবাল-রতুসমূহ বের হয়ে থাকে।” (৫৫ ২২) অথচ প্রকৃত ব্যাপার এই যে, মণিমুক্তা শুধু লবণাক্ত পানির সমুদ্র হতেই বের হয়। কিছু পথ অতিক্রম করার পর হযরত মুসা (আঃ) তার সঙ্গীকে বললেনঃ “আমাদের প্রাতঃরাশ নিয়ে এসো | আমরা তো আমাদের এই সফরে কান্ত হয়ে পড়েছি।” তাঁরা এই ক্লান্তি অনুভব করেছিলেন তাদের গন্তব্য স্থান অতিক্রম করার পর। গন্তব্য স্থানে পৌঁছা পর্যন্ত তারা কোন কান্তি অনুভব করেন নাই। এ সময় তার সঙ্গীর মাছের কথা মনে পড়ে যায়। তাই, তিনি হযরত মুসাকে (আঃ) বলেনঃ “যখন আমরা শিলাখণ্ডে বিশ্বাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম । তখন আমি মাছের এ কথা বর্ণনা করতে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছিল । মাছটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করে নিয়ে সমুদ্রে নেমে গিয়েছিল ।” হযরত ইবনু মাসউদের রোঃ) কিরআতে 2:15) রয়েছে৷ হযরত ইউশার (আঃ) একথা শুনে হযরত মুসা (আঃ) বলেনঃ “আমরা তো এস্থানটিরই অনুসন্ধান করছিলাম।” মহান আল্লাহ বলেনঃ সেখানে তারা আমার বান্দাদের মধ্যে একজন বান্দার সাক্ষাৎ পেলো, যাকে আমি আমার নিকট থেকে অনুগ্রহ দান করেছিলাম এবং আমার নিকট হতে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। আল্লাহ তাআ'লার এই বান্দা হলেন হযরত খিযূর (আঃ)। সহীহ বুখারীতে বর্ণিত আছে যে, হযরত সাঈদ ইবনু জুবাইর রোঃ) হযরত আবদুল্লাহ ইবনু আব্বাসকে (রাঃ) বলেনঃ “নাউফ নামক লোকটির ধরণা এই যে, হযরত খিয্রের (আঃ) সাথে সাক্ষাৎকারী মুসা বানী
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।