Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরার কাহ্‌ফ ১৮ ৬৬ পারাঃ ১৫ হযরত মুসাকে (আঃ) বলা হয় যে, দুই সমুদ্রের মিলন স্থলের (মোহনার) পার্খে আল্লাহ তাআলার এমন এক বান্দা রয়েছে তীর এ জ্ঞান রয়েছে যেই জ্ঞান হযরত মুসার (আঃ) নেই। তৎক্ষণাৎ হযরত মুসা (আঃ) তার সাথে সাক্ষাৎ করার দৃঢ় সংকল্প গ্রহণ করেন। সুতরাং তিনি তার সঙ্গীকে বলেনঃ “আমি তো সেখানে না পৌছা পর্যন্ত থামবো না এবং বিশ্রাম গ্রহণ করবো না, বরং যুগ যুগ ধরে চলতে থাকবো ।” বর্ণিত আছে যে, এ দুটি সমুদ্রের একটি হচ্ছে পূর্ব পারস্য উপসাগর এবং দ্বিতীয়টি হচ্ছে পশ্চিম রোম সাগর। এই স্থানটি তানজা'র পার্খে পশ্চিমা শহরপগুলির শেষ প্রান্তে অবস্থিত। এসব ব্যাপারে আল্লাহ তাআ'লাই সঠিক জ্ঞানের অধিকারী । হযরত মুসা আঃ) বলেনঃ 'আমাকে যদি যুগ যুগ ধরেও চলতে হয় তবুও কোন ক্ষতি নেই ।” বলা হয়েছে যে, কায়েসের অভিধানে বছরকে ৮. বলা হয়। হযরত আবদুল্লাহ ইবনু আমর রোঃ) বলেন যে, . + দ্বারা আশি বছর বুঝানো হয়েছে। হযুরতু মুজাহিদ (রঃ) সম্তর বছর বলেছেন। হযরত ইবুন আব্বাস (রাঃ) ৮৪ এর অর্থ যুগ বলেছেন। হযরত মুসাকে (আঃ) আল্লাহ তাআ"লা হুকুম করেছিলেনঃ তুমি লবন মাখানো একটি (মরা) মাছ সাথে নিবে । যেখানে এ মাছটি হারিয়ে যাবে সেখানে তুমি আমার এ বান্দার সাক্ষাৎ পাবে। মাছ সঙ্গে নিয়ে তারা দু'জন চলতে শুরু করেন এবং চলতে চলতে দুই সমুদ্রের মিলন স্থলে পৌঁছে গেলেন। সেখানে “নহরে হায়াত" ছিল । সেখানে তাঁরা দু'জন শুয়ে পড়ায় মাছটি নড়ে ওঠে । মাছটি তার সঙ্গী হযরত ইউশা"র (আঃ) থলেতে রাখা ছিল। ওটা সমুদ্রের ধারেই ছিল। মাছটি সমুদ্রে লাফিয়ে পড়বার জন্যে ছটফট করতে থাকে । তখন হযরত ইউশা (আঃ) জেগে ওঠেন। মাছটি তার চোখের সামনে দিয়ে পানিতে নেমে যায় এবং পানিতে সোজাসুজিভাবে সুড়ঙ্গ হতে থাকে। স্থলে যেমনভাবে সুড়ঙ্গ হয় ঠিক তেমনিভাবে মাছটির গমনের পথে সুড়ঙ্গ হয়ে যায়। পানি এদিক-ওদিক খাড়া হয়ে যায় এবং এ সুড়ঙ্গটি সম্পূর্ণরূপে খোলা থাকে। পাথরের মত পানির মধ্যে ছিদ্র হয়ে যায়। মাছটি যেখান দিয়ে গিয়েছে তথাকার পানি পাথরের মত হয়ে গেছে এবং সুড়ঙ্গ হয়ে গেছে। মুহাম্মদ ইবনু ইসহাক (রঃ) মারফু*রূপে হাদীস এনেছেন যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “দুনিয়া সৃষ্টির প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত পানি এভাবে জমাট হয়ে যায় নাই। যেমন ভাবে জমাট হয়েছিল এ মাছটির গমন পথের আশে পাশের পানি ।” স্থল ভাগের সুড়ঙ্গের মতই পানির এই সুড়ঙ্গের চিহ্ন হযরত মুসার (আঃ) সেখানে ফিরে আসা

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।