৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ কাহ্ফ ১৮ ৫৬ পারাঃ ১৫ এটাও বর্ণিত আছে যে, এই জিনেরাও ছিল ফেরেশতাদের একটি শ্রেণী, যাদেরকে তেজ আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছিল। ইবলীসের নাম ছিল হারত । সে ছিল জান্রাতের দারোগা । এই দলটি ছাড়া অন্যান্য ফেরেশতারা ছি-ল নূরী (জ্যোতির্ময়) | জিনের অগ্রিশিখা দ্বারা সৃষ্ট ছিল। হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেন যে, ইবলীস সন্ত্ৰান্ত ফেরেশতাদের অন্তর্ভূক্ত ছিল এবং সে ছিল সন্ত্ান্ত গোত্রভুক্ত। জান্্রাত সমূহের সে দারোগা ছিল। সে ছিল দুনিয়ার আকাশের বাদশাহ । যমীনেরও সম্রাট সে-ই ছিল। এ কারণেই তার মনে অহংকার এসে গিয়েছিল যে, সে সমস্ত আকাশবাসী হতে শ্রেষ্ঠ। তার সেই অহংকার বেড়েই চলছিল । এর সঠিক পরিমাণ আল্লাহ তাআ'লাই জানতেন । সুতরাং এটা প্রকাশকরণার্থেই তিনি হযরত আদমকে (আঃ) সিজ্দা করার তাকে নির্দেশ দেন। সাথে সাথেই তার অহংকার প্রকাশ পেয়ে যায়। অহংকার বশতঃই সে স্পষ্টভাবে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে এবং কাফির হয়ে যায়। হযরত ইবনু আব্বাস রোঃ) বলেন যে, সে জিন ছিল এবং জান্রীতের দারোগা ছিল; যেমন লোকদেরকে শহরের দিকে সম্পর্ক লাগিয়ে বলা হয়-মক্কী, মাদানী, বসরী, কৃষী ইত্যাদি। সে জান্নাতের খাজাঞ্চি ছিল। সে ছিল দুনিয়ার আকাশের কামান বাহক। এখানকার ফেরেশতাদের সে ছিল নেতা । এই অবাধ্যাচরণের পূর্বে সে ফেরেশতাদের . অন্তর্ভুক্ত ছিল। কিন্তু থাকতো সে যমীনে । সমস্ত ফেরেশতা অপেক্ষা সে ছিল বেশী ইবাদতকারী এবং সবচেয়ে বড় আলেম। একারণেই সে গর্বে ফুলে উঠেছিল। তার গোত্রের নাম ছিল জ্নি। আসমান ও যমীনের মাঝে সে চলাফেরা করতো । প্রতিপালকের নাফরমানীর কারণে সে তার রোষান'লে পতিত হয়। ফলে সে বিতাড়িত শয়তান হয়ে যায় এবং অভিশপ্ত হয়। সুতরাং অহংকারীর তাওবার কোন আশা নেই । তবে, যদি সে অহংকারী না হয় এবং তার ছ্বারা কোন পাপকার্ষ হয়ে যায় তা হলে তার নিরাশ হওয়া উচিত নয়। বর্ণিত আছে যে, যারা জান্রাতের মধ্যে কাজকাম করতো, এই ইবলীস ছিল তাদের দলভুক্ত | পূর্বযুগীয় গুরুজন হতে এ ব্যাপারে আরো বহু “আছার' বর্ণিত আছে। কিন্তু এগুলির অধিকাংশই বানী ইসরাঈলী “আছার" । এর অধিকাংশের সঠিক অবস্থা আল্লাহ তাআ"'লাই অবগত রয়েছেন। এটা সত্য কথা যে, 'বানী ইসরাঈলের রিওয়াইয়াতগুলি সম্পূর্ণরূপে খণ্ডন ও পরিত্যাগ যোগ্য হবে যদি ওগুলি আমাদের কাছে বিদ্যমান দলীলগুলির বিপরীত হয়। কথা এই যে, আমাদের জন্যে তো কুরআনই যথেষ্ট। পূর্বের কিতাবপগুলি
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।