৬/৬//.0012161/১10.00]া) পাচ অনুবাদকের আরঘ র মধ্যে সর্বশ্রেষ্ঠ তারাই ধারা পবিত্র কুরআনের পঠন-পাঠনে ২৮৪8 51-4৮৮ত পৃতঃবাণী সকল যুগের জ্ঞান-তাপস ও মনীষীদেরকে উদ্বুদ্ধ করেছে পাক কুরআনের তাফসীর বা ব্যাখ্য-বিশ্লেষণ প্রণয়ন করার কাজে । তাফসীর ইবনে কাসীর হচ্ছে কালজয়ী মুহাদ্দিস মুফাসসির যুগশ্রেষ্ঠ মনীষী আল্লামা হাফিয ইবনু কাসীরের একনিষ্ঠ নিরলস সাধনা ও অক্লান্ত পরিশ্রমের অমৃত ফল। তাফসীর ইবনে কাসীরের ব্যাপক জনপ্রিয়তা, কল্যাণকারিতা এবং অপরিসীম গুরুতু ও মূল্যের কথা সম্যক অনুধাবন করে আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী পূর্বে এটি উ্দুতে পূর্ণাঙ্গভাবে ভাষান্তরিত হয়ে প্রকাশিত হয়েছিল! এই উর্দু অনুবাদের গুরু দায়িতৃটি অন্লানবদনে পালন করেছিলেন উপমহাদেশের অপ্রতিদ্বন্দ্বী আলেম, প্রখ্যাত ভাষাবিদ ও বিদগ্ধ মনীষী মওলানা মুহাম্মদ সাহেব জুনাগড়ী স্বীয় ক্ষুরধার বলিষ্ঠ লেখনীর মাধ্যমে । তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এটি পাক ভারতের উর্দু ভাষাভাষীদের ঘরে ঘরে অতি ব্যাপকভাবে প্রচারিত ও পঠিত হয়ে আসছে। এভাবে এই উপমহাদেশের আনাচে কানাচে দলমত নির্বিশেষে সকল মহলেই এটি সমাদৃত ও সর্বজন গৃহীত। তাফসীর ইবনে কাসীরের বাংলা তরজমা প্রকাশের পথে সবচাইতে বেশী অন্তরায়, প্রতিকূলতা এবং সমস্যা দেখা দিয়েছিল অর্থের । আল্লাহপাকের লাখো শুকর যে, এর সুষ্ঠ সমাধান কল্পে চতুর্দশ খণ্ডের প্রকাশনা প্রসঙ্গে জনাব আবদুর “ওয়াহেদ সাহেবের ব্যক্তিগত উদ্যোগ এবং উপর্পরী আন্তরিক প্রয়াস বিশেষ উল্লেখের দাবীদার ৷ তাফসীর একাদশ খণ্ড এবং আলহাজ্জ মুহাম্মদ আহসান সাহেবের সহযোগিতায় ব্রিংশতিতম তথা আমপারা খণ্ড প্রকাশনার পর আমি যখন প্রায় ভগ্মোৎসাহ অবস্থায় হতাশ প্রাণে হাত গুটিয়ে বসার উপক্রম আলোক বর্তিকা হাতে নিয়ে দূরআলাপনীর মাধ্যমে আমার সাথে এই প্রকাশনা সম্পর্কিত কিছু প্রাসঙ্গিক কথাবার্তা ও আলাপ আলোচনা করেন। জনাব আবদুল ওয়াহেদ সাহেব বাকী খগ্ুগুলোর সুষ্ঠু প্রকাশনার উদ্যোগ নিতে গিয়ে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করেন৷ এই সদস্যমণ্ডলীর মধ্যে তিনি এবং আমি ছাড়া বাকি দু'জন হচ্ছেন তার সহকর্মী জনাব নূরুল আলম ও মরহুম মকবুল হোসেন সাহেব । কিছু দিন পর গ্র্প ক্যাপ্টেন (অবঃ) মামুনুর রশীদ সাহেব এই কমিটিতে যোগ দিন। এভাবে আল্লাহ পাক অপ্রত্যাশিত ও অকল্পনীয়ভাবে তার মহিমান্বিত মহাগ্রন্থ আল্ কুরআনুল কারীমের ব্যাপক প্রচার ও প্রসারের অচল প্রায় কাজটিকে সচল ও অব্যাহত ব্রাখার ব্যবস্থা করলেন এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করেন গ্র-্প
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.