Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ আম্িয়া ২১ ৩৭২ পারাঃ ১৭ উত্তরে বলেঃ “তাই যদি না হবে তবে সুদীর্ঘ আঠারো বছর গত হয়ে গেল তুবও আল্লাহ তাআ'লা তার প্রতি দয়াপরবশ হয়ে তার রোগ হতে তাঁকে আরোগ্য দান করছেন না কেন?” অতঃপর সন্ধ্যায় যখন তারা দু'জন তার কাছে আসলো তখন এ লোকটি আর ধৈর্য ধরতে পারলো না। বরং তার কাছে এ লোকটির কথা বর্ণনা করে দিলো। তখন হযরত আইয়ুব (আঃ) তাকে বললেনঃ “তুমি যা বলছো তা আমি জানি না। তবে মহামহিমান্বিত আল্লাহ জানেন যে, রাস্তায় চলার সময় যখন আমি দু'জন লোককে ঝগড়া করতে দেখতাম এবং তাদের কাউকেও আল্লাহর নামে শপথ করতে শুনতাম তখন আমি এই কাজটি অবশ্যই করতাম যে, বাড়ী গিয়ে তার কসমের কাফ্ফারা আমি নিজের পক্ষ থেকে আদায় করে দিতাম। তা আমি এই আশংকায় করতাম যে, সে হয় তো অন্যায়ভাবে আল্লাহর নামে কসম খেয়ে থাকবে। ১ হযরত আইয়ুব (আঃ) এই রোগে এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে, তিনি তার স্ত্রীর হাত ধরে প্রস্রাব ও পায়খানার জন্যে যেতেন । একদা তীর (প্রস্নাব বা পায়খানার) প্রয়োজন হয় । তিনি স্বীয় স্ত্রীকে ডাক দেন। কিন্তু তার আসতে বিলম্ব হয়। ফলে তার অত্যন্ত কষ্ট হয় । তৎক্ষণাৎ আকাশ থেকে শব্দ আসেঃ “তুমি তোমার পা দ্বারা ভূমিতে আঘাত কর, এই তো গোসলের শীল পানি আর পানীয়। তুমি এই পানি পান কর এবং তাতে গোসলও কর । হযরত ইবনু আববাস (রাঃ) বলেন যে, তখনই আল্লাহ তাআ'লা জান্রাত হতে তীর জন্যে হুল্লা (পোষাক বিশেষ) পাঠিয়ে দেন। ওটা পরিধান করে তিনি এক প্রান্তে একাকী বসে পড়েন। যখন তার স্ত্রী আগমন করেন তখন তিনি তাকে চিনতে না পেরে তাকেই জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর বান্দা! এখানে একজন রুগ্ন, দুর্বল ও শক্তিহীন ব্যক্তি ছিলেন। তার কি হলো তা আপনি বলতে পারেন কি? তাকে বাঘে খেয়ে ফেলে নাইতো? অথবা কুকুরে নিয়ে যায় নাই তো?” উত্তরে তিনি বলেনঃ “না, না। এ রম ব্যক্তি আইয়ুব (আঃ) আমিই তো।” আপনি আমার সাথে রসিকতা করছেন কেন?” তিনি বলেনঃ “না, না। আমিই আইয়ুব (আঃ) । আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন। তিনি আমাকে আমার প্রকৃত রূপ ও উজ্জুল্যও ফিরিয়ে দিয়েছেন।” তার মাল ধনও তাকে ফিরিয়ে দেয়া হয়। তার সন্তানদেরকে এবং তাদের সাথে অপরাপর সম্পদগুলিও তিনি ফিরিয়ে পান। ওয়াহীর মাধ্যমে তাকে এ সুসংবাদও দেয়া হয়েছিল ও বলা হয়েছিলঃ “তুমি তোমার সহচর ও পরিবার পরিজনদের পক্ষ হতে কুরবানী এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর। কেননা, তারা তোমার ব্যাপারে আমার নাফরমানী করেছিল ।” ১. এ হাদীসটি ইবনু হা'তিম রোঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি মারফু* হওয়া খুবই গারীব।

— পৃষ্ঠা ৩৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।