৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ আমিয়া ২১ ৩৬৯ পারাঃ ১৭ এখা-ন থেকে কিছু মদ সঙ্গে নিয়ে যাও। ওটা তাকে পান করালেই তিনি আরোগ্য লাভ করবেন।” তার কথা মত তারা দু'জন হযরত আইয়ুবের (আঃ) নিকট আগমন করে এবং তার অবস্থা দেখা মাত্রই তীদের চক্ষু অশ্রু সিক্ত হয়ে ওঠে । তিনি তাদেরকে জিজ্ঞেস করেনঃ “তোমরা কে?” তারা নিজেদের পরিচয় দান করে। তিনি খুবই খুশী হন এবং তাদেরকে মুবারকবাদ জানান। তারা বলেঃ “হে আইয়ুব (আঃ)! সম্ভবতঃ আপনি ভিতরে কিছু গোপন রাখতেন এবং বাইরেও বিপরীত প্রকাশ করতেন। এজন্যেই আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছেন ।”তাদের কথা শুনে হযরত আইয়ুব (আঃ) দৃষ্টি আকাশের দিকে উঠিয়ে বলেনঃ “আমি কি গোপন রাখতাম ওর বিপরীত কি প্রকাশ করতাম তা তিনি আল্লাহ) জানেন । তিনি বরং আমাকে এই বিপদে জড়িয়ে ফেলেছেন এই উদ্দেশ্যে যে, আমি ধৈর্য ধারণ করি কি অধৈর্য হয়ে পড়ি তা তিনি দেখতে চান।”'অতঃপর তারা দু'জন বলেঃ “আমরা আপনার জন্যে ওষুধ এনেছি, আপনি তা পান করে নিন। এতে আপনি আরোগ্য লাভ করবেন । ওটা হলো মদ, যা আমরা আমাদের ওখান থেকে আনয়ন করেছি।” তাদের একথা শোনা মাত্রই তিনি কঠিন রাগান্বিত হন এবং বলেনঃ “কলুষিত শয়তান তোমাদেরকে আমার নিকট আনয়ন করেছে । তোমাদের সাথে কথা বলা এবং তোমাদের খাদ্য ও পানীয় আমার জন্যে হারাম ।” তখন তারা দু'জন তার নিকট থেকে চলে যায়। একদিনের ঘটনা, তীর স্ত্রী এক বাড়ীতে রুটি পাকিয়ে দিচ্ছিলেন। তাদের একটি শিশু ঘুমিয়ে পড়েছিল। তখন বাড়ীর মালিক এ শিশুর অংশের ছোট রুটি তাকে দিয়ে দেয়। তিনি রুটিটি নিয়ে হযরত আইয়ুবের (আঃ) নিকট আসেন । তিনি তাকে জিজ্ঞেস করেনঃ “এরুটি তুমি কোথা হতে আনলেঃ” উত্তরে তিনি ঘটনাটি বর্ণনা করেন। এ ঘটনা শুনে তিনি তীর স্ত্রীকে বলেনঃ “তুমি এখনই রুটি নিয়ে ফিরে যাও । খুব সম্ভব শিশুটি এখন জেগে উঠেছে এবং এই ছোট রুটিটির জন্যে জিদ্ ধরেছে এবং কেঁদে কেদে সারা বাড়ীকে ব্যতিব্যস্ত করে তৃলেছে।” বাধ্য হয়ে তার স্ত্রী রুটি ফিরিয়ে নিয়ে চললেন। এ বাটার বরাদারাটি আদ রা নিলাািটি টাকে ভোরে একট মারে । ফলে তার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে যায়ঃ “দেখো, হযরত আইয়ুব (আঃ) কত বড় ভূল ধারণা করে বসেছেন?” অতঃপর তিনি উপরে উঠে গিয়ে দেখেন যে, সত্যি সত্যিই শিশুটি রুটির জন্য কান্না জুড়ে দিয়েছে এবং বাড়ীর লোকদেরকে ব্যতিব্যস্ত করে ফেলেছে । এদেখে স্বতঃস্ফূর্তভাবে তার মুখ দিয়ে বেরিয়ে গেলঃ “আল্লাহ তাআ'লা হযরত আইয়ুবের (আঃ) উপর
— পৃষ্ঠা ৩৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।