Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ٥٢٨
📝 نص 📖 PDF

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ আমিয়া ২১ ৩৬৮ পারাঃ ১৭ এ সময় আমি কখনো অহংকার করি নাই এবং কারো প্রতি জুলুম ও অবিচারও করি নাই । হে আল্লাহ! এটা আপনার অজানা নেই যে, আমার জন্যে নরম বিছানা প্রস্তুত থাকতো । কিন্তু আমি তা পরিত্যাগ করে আপনার ইবাদতে রাত্রি কাটিয়ে দিতাম এবং আমার নফ্সকে ধমকের সুরে বলতামঃ তুমি নরম বিছানাতে আরাম করার জন্যে সৃষ্ট হও নাই। হে আমার পালনকর্তা! আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি সুখ শান্তি ও আরাম আয়েশ বিসর্জন দিতাম ।” ১ এই আয়াতের তাফসীরে ইবনু জারীর (রাঃ) ও ইবনু আবি হা”তিম (রাঃ) একটি খুব দীর্ঘ কাহিনী বর্ণনা করেছেন, যা পর যুগীয় বহু মুফাস্সিরও রিওয়াইয়াত করেছেন। কিন্তু তাতে অস্বাভাবিকতা রয়েছে এবং ওটা খুবই দীর্ঘ হওয়ার কারণে আমরা ছেড়ে দিয়েছি । দীর্ঘদিন ধরে তিনি এই বিপদে জড়িত ছিলেন। হযরত হাসান (রাঃ) ও হযরত কাতাদা (রাঃ) বলেন যে, তিনি সাত বছর ও কয়েক মাস এই কষ্ট ভোগ করেছিলেন। বানী ইসরাঈলের আবর্জনা ফেলার জায়গায় তাকে নিক্ষেপ করা হয়েছিল। তীর দেহ পোকা হয়ে গিয়েছিল । অতঃপর মহান আল্লাহ তার প্রতি দয়াপরবশ হন এবং তাকে সমস্ত বিপদ ও কষ্ট হতে মুক্তি দান করেন। আর তীকে তিনি পুরস্কৃত করেন ও তার উত্তম প্রশংসা করেন। অহাব ইবনু মুনাববাহ্‌ (রাঃ) বলেন যে, তিনি পুর্ণ তিন বছর এই কষ্টের মধ্যে পতিত ছিলেন। তার দেহের সমস্ত মাংস খসে পড়েছিল । শুধু অস্থি ও চর্ম অবশিষ্ট ছিল। তিনি ছাই এর উপর পড়ে থাকতেন। তার কাছে শুধু তার একজন স্ত্রী ছিলেন। দীর্ঘযুগ এভাবে অতিবাহিত হওয়ার পর একদা তিনি তার স্বামীকে বলেনঃ “হে আল্লাহর নবী (আঃ)! আপনি মহান আল্লাহর নিকট কেন প্রার্থনা করেন না যাতে তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন?” উত্তরে তিনি বলেনঃ “দেখো, আল্লাহ তাআ*লা আমাকে সত্তর বছর সুস্থ শরীরে রেখেছিলেন। সুতরাং তিনি যদি আমাকে সত্তর বছর এই অবস্থায় রাখেন এবং আমি ধৈর্য ধারণ করি আল্লাহ্‌র জন্যে তবে এটা তো আল্লাহর জন্যে খুবই অল্প (সময়) |” একথা শুনে তার স্ত্রী কেপে ওঠেন। তিনি তার স্বামীর জন্যে শহরে বেরিয়ে যেতেন এবং এর ওর বাড়ীতে কাজকাম করে যা পেতেন তাই এনে স্বামীকে খাওয়াতেন। ফিলিস্তিনবাসী দু'জন লোক হযরত আইয়ুবের আঃ) ভাই ও অন্তরঙ্গ বন্ধু ছিল। তাদের কাছে শয়তান গিয়ে বলেঃ “তোমাদের ভাই আইয়ুব (আঃ) ভীষণ বিপদ গ্রস্ত ও কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে পড়েছেন। তোমরা গিয়ে তার খবরা খবর নাও এবং তোমাদের ১. এটা মুসনাদে ইবনু আবি হা"তিমে বর্ণিত হয়েছে।

— صفحة ٣٧٧ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.